ছবি-সংগৃহীত
খেলা

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার : শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চলতি মাসের ২৫ তারিখ দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। এ সফরে লঙ্কান নারীদের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নারী টাইগাররা।

আরও পড়ুন : টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

মঙ্গলবার (১৮ এপ্রিল) এই সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ সফরে বিশ্রাম দেওয়া রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন। এছাড়া রুমানা আহমেদ ও তরুণ বাঁহাতি পেসার মারুফা আক্তারকেও রাখা হয়েছে বিশ্রামে।
অন্যদিকে দলে ডাক পেয়েছেন, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, রাবেয়া ও সানজিদা আক্তার মেঘলা।

আরও পড়ুন : মোটরসাইকেল চলবে পদ্মা সেতুতে

আগামী ২৫ এপ্রিল লঙ্কার মাটিতে পা রাখবে বাংলাদেশ দল। এরপর ২৭ এপ্রিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা।

২৯ এপ্রিল প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। দ্বিতীয় ম্যাচ ২ মে। আর সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মে। এই সিরিজটি আইসিসি ওইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। এই লিগে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯ম, আর শ্রীলঙ্কা ৭ম।

ওয়ানডে সিরিজ শেষে দিন পাঁচেকের বিরতির পর ৯ মে মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ ১১ এবং ১২ মে।

আরও পড়ুন : ঈদের ছুটিতেও যেসব ব্যাংক খোলা

দুই ফরম্যাটের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোতে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে সার ওভালে। আর টি-টোয়েন্টি সিরিজ হবে এসএসসি গ্রাউন্ডে।

বাংলাদেশ নারী স্কোয়াড :
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকী, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মোস্তারি, লতা মন্ডল, ম্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃঞ্চা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা