ছবি-সংগৃহীত
খেলা

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়েও ভালো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট অস্ট্রেলিয়ার (এসএ) চেয়েও ভালো অবস্থানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলে দাবি করেছেন সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন : ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন

সোমবার (১৭ এপ্রিল) বিসিবি থেকে দরিদ্রদের জন্য খাবার বিতরণ করা হয়। এরপর মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিবিবি সভাপতি।

পাপন বলেন, 'আপনি যদি তুলনা করেন, হ্যাঁ অনেক ক্রিকেট বোর্ডের চেয়ে আমরা ভালো আছি। আপনি যদি বলেন এটা আমরা স্বীকার করি। তুলনা করা যাবে না কারণ পার্থক্যটা এতো বেশি, পাশ্ববর্তী ভারতের সাথেও যদি দেখেন ওদের একদিনের খরচও না এটা (ত্রাণ সহায়তা)। এটা তাদের কাছে কিছুই না।'

আরও পড়ুন : আকাশপথে চাপ বাড়বে ১৯ এপ্রিল

তিনি মনে করেন অন্যান্য বোর্ড থেকেও ভালো আছে বাংলাদেশ, 'এরপর বাংলাদেশ না, আপনি অন্য দেশে গেলেও একই অবস্থা। তারপরও আমার মতে ভারত আছে, ইংল্যান্ড আছে এই দুইটাই (শীর্ষে)। অস্ট্রেলিয়া আমার মনে হয় না আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে। কয়েকটা দেশ ছাড়া সেদিক থেকে ভালো আছি।'

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা