সংগৃহীত
খেলা

সাকিব-লিটনকে নিয়ে টেস্ট দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার : আইপিএলে খেলতে সাকিব আল হসান ও লিটন দাসকে এনওসি দেয়া নিয়ে কিছুদিন ধরেই চলছে আলোচনা। তবে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছে বিসিবি। কেননা আয়ারল্যান্ডের বিপক্ষের একমাত্র টেস্ট সামনে রেখে সাকিব-লিটন দুজনকে রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন : ভারতের পাঠ্যপুস্তকে বাবর আজম!

শনিবার (১ এপ্রিল) সাকিবকে অধিনায়ক ও লিটনকে সহঅধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে নেই জাকির হাসান। মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্টটি। আগামীকাল রোববার থেকে শুরু হবে বাংলাদেশের দলের অনুশীলন।

আরও পড়ুন : ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলাদেশ টেস্ট দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মো. শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা