খেলা

চট্টগ্রামের উদ্দেশ্যে তামিমের দল

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদে সিরিজের শেষ ম্যাচেের জন্য ঢাকা ত্যাগ করবে তামিম ইকবালের দল। তাদের সঙ্গে টি-টোয়েন্টি দলে থাকা সদস্যরাও ঢাকা ছেড়ে যাবেন। বাংলাদেশ এবার লড়বে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

শনিবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে তামিম ইকবালের দল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর ৯ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর আবার ঢাকায় ফিরবে দল। শের-ই-বাংলায় বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ।

আজ চট্টগ্রাম পৌঁছে বিশ্রামে কাটাবে দল। তৃতীয় ওয়ানডের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য একদিন সময় পাবেন তামিমরা। আগামীকাল সকাল থেকে অনুশীলনের কথা রয়েছে।

অন্যদিকে টি-টোয়েন্টি দলে থাকা সদস্যরা নিজেদের প্রস্তুতের জন্য চারদিন সময় পাবেন। প্রস্তুতিতে যেন কোন ঘাটতি না থাকে এ জন্য ওয়ানডে দলের সঙ্গে টি-টোয়েন্টিতে থাকা সদস্যদেরও নেওয়া হচ্ছে।

তিনজন খেলোয়াড়কে প্রথমবার ডাকা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে। বিপিএলে ভালো করায় তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও স্পিনার তানবীর ইসলামকে প্রথমবার টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে। এছাড়া বিপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে দলে ফিরেছেন রনি তালুকদার ও শামীম হোসেন পাটোয়ারী। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।

শেষ ওয়ানডের স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

আরও পড়ুন: এক ম্যাচ আগেই সিরিজ হারলো তামিমরা

প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানবীর ইসলাম।

ইংল্যান্ডের বিপক্ষে শের-ই-বাংলায় টানা দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

সান নিউজ/ এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা