সংগৃহীত
খেলা

স্বাগতিক ইরানের সামনে বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক : যুব কাবাডি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডকে হারানোর পর বুধবার রাতে বাংলাদেশ বিশাল ব্যবধানে (৭৪-২৩ পয়েন্টে) হেরেছে ভারতের কাছে। একটি করে জয় ও হার নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে বাংলাদেশ। যে কারণে শেষ চারের লড়াইয়ে বাংলাদশকে খেলতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক ইরানের সঙ্গে।

আরও পড়ুন : সতীর্থদের সোনার আইফোন দিচ্ছেন মেসি

বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ইরানের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ।

২০১৯ সালে প্রথম যুব বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ সেমিতে উঠে ব্রোঞ্জপদক জিতেছিল। বিশ্বকাপে অংশ নিতে ইরান যাওয়ার আগে বাংলাদেশ যুব কাবাডি দলের অধিনায়ক উজ্জাপন চাকমা বলেছিলেন, আমরা ব্রোঞ্জ পদক ধরে রাখার চেষ্টা করবো। তবে গ্রুপিং কেমন হয়, তার ওপর অনেক কিছু নির্ভর করবে।

সেই গ্রুপিংই পদক ধরে রাখার চ্যালেঞ্জটা কঠিন থেকে কঠিনতম করে দিয়েছে বাংলাদেশের জন্য। শক্তি আর সাম্প্রতিক ফর্ম সবদিক বিবেচনায় বাংলাদেশের থেকে যোজন যোজন এগিয়ে স্বাগতিকরা। তাই সেমিতে যাওয়ার সম্ভাবনাও খুবই কম। ভারত যখন বাংলাদেশ গ্রুপে পড়ে, তখনই আশঙ্কা করা হয়েছিল সেমিফাইনালে ওঠা কঠিন হবে।

আরও পড়ুন : এক মালানেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এবার ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ছিল ভারত ও থাইল্যান্ড। ইরানের উর্মিয়া শহরে চলমান প্রতিযোগিতায় বাংলাদেশ দল প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৬৯-৪৩ পয়েন্টের বড় জয় পেয়েছিল। তবে ভারতের বিপক্ষে সুবিধা করতে পারেনি।

প্রসঙ্গত, প্রথম যুব বিশ্বকাপ কাবাডির চ্যাম্পিয়ন ইরান। সেবার ভারত ছিল না। দ্বিতীয় আসরে ভারত অংশ নেওয়ায় শিরোপার লড়াই বেশ জমবে। শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ইরান। তাই ধারনা করা হচ্ছে শেষ আটেই শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা