সংগৃহীত ছবি
খেলা

এক মালানেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: রোমাঞ্চকর ম্যাচে আশা জাগিয়েও স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। লো স্কোরিং ম্যাচে উত্তাপ ছড়াচ্ছিল প্রতিমুহূর্ত। অবশেষে ডেভিড মালানের কাছেই হার টাইগারদের।

আরও পড়ুন: চীনের ল্যাব থেকেই করোনার সূচনা

বুধবার (০১ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। যে কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাংলাদেশ।

৪৭.২ ওভারে ২০৯ রানেই অলআউট হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৮২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে এ রান করেন। এছাড়া ৪৮ বলে ৩১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩২ বলে ২৩ রান করেন ওপেনার তামিম ইকবাল। ১২ বলে ৮ রানে ফেরেন সাকিব।

আরও পড়ুন: অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি

জবাবে ২১০ রান তাড়া করতে নেমে ১০৩ রানেই ৫ উইকেট হারিয়েছিল ইংলিশরা। এরপর মঈন আলিকে নিয়ে অনেকটা সময় কাটিয়ে দেন ডেভিড মালান। ম্যাচটা ক্রমেই ইংল্যান্ডের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় আবার আশা জাগান মিরাজ। ১৪ করা মঈনকে করেন বোল্ড।

এরপর ক্রিস ওকস ৭ করে হন তাইজুলের শিকার। ১৬১ রানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। পাল্লা তখন আবার ঝুঁকে পড়েছে বাংলাদেশের দিক। কিন্তু মালান মাথা ঠাণ্ডা রেখে সে জায়গা থেকে বের করে নিয়ে এলেন ম্যাচ।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৫৩৬ প্রাণ

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেটি ৩ উইকেট আর ৮ বল হাতে রেখে জিতেছে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে তারা নিয়েছে ১-০ লিড। মালান ১৪৫ বলে ৮ চার আর ৪ ছক্কায় অপরাজিত থাকেন ১১৪ রানে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা