খেলা

ভূমিকম্পে তুরস্কের গোলরক্ষকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে নিহত হয়েছেন তুরস্ক জাতীয় দলের গোলরক্ষক আহমেত এইয়ুপ তুর্কাসলান।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তার ক্লাব ইয়েনি মালত্যাসপোরের বরাত দিয়ে এমন খবরই জানিয়েছে সংবাদসংস্থা বিবিসি।

বলা হয়েছে, ইয়েনি মালত্যাসপোর ক্লাবের গোলরক্ষক ছিলেন আহমেত ইয়ুপ। ক্লাবটি টুইটারে লিখেছে, ‘আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাসলান ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আমরা আপনাকে ভুলব না। আপনার মৃত আত্মার শান্তি কামনা করি।’

তারা আরো লিখেছে, ‘আমরা কখনোই তোমাকে ভুলবো না। তুমি হচ্ছো আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যতিত্বের অধিকারী।’

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

২৮ বছর বয়সী তুর্কাসলান ২০২১ সালে তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালাতিয়াসপোর-এ যোগ দেন । এরপর এই ক্লাবের হয়ে ৬টি ম্যাচ খেলেছিলেন তিনি।

প্রসঙ্গত, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক এবং সিরিয়ায় ঘটে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এ দূর্ঘটনায় এখনও পর্যন্ত আট হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েকমাইল জুড়ে তৈরি হয়েছে ধ্বংস্তুপ। এই ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে রয়েছে আরও অসংখ্য মানুষ। এর মধ্যেই মাঝে মাঝে কিছু জীবিত মানুষকে উদ্ধার করে আনছেন উদ্ধারকর্মীরা। তবে উদ্ধার করে আনাদের মধ্যে মৃতের সংখ্যাই বেশি।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা