ব্রাজিল,প্রাণ
খেলা

আবারও সাম্বা ডি'অর’ জিতলেন নেইমার

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের প্রাণভোমরা নেইমার দ্য সিলভা নিজের দেশে ৬ষ্ঠ বারের মতো সেরা নির্বাচিত হয়েছেন, পেয়েছেন ‘সাম্বা ডি অর’।

সোমবার (০৭ ফেব্রুয়ারি) নিজের টুইটার একাউন্টে সেই ট্রফি হাতে ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ষষ্ঠবার’। ফুটবল আকৃতির সেই সোনালি রঙের ট্রফিতে লেখা ‘সাম্বা গোল্ড ২০২২’।

সাম্বা গোল্ড কাপ, যেটাকে কিনা ‘সাম্বা ডি'অর’ও বলা হয়। মর্যাদার এই পুরস্কারটি টানা তৃতীয়বার এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো নিজের করে নিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

গত বছরের পারফরম্যান্স বিচারে ব্রাজিলের বাইরের লিগে খেলা দেশি ফুটবলারদের এ ট্রফি দিয়েছে সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’। ২০০৮ সাল থেকে প্রবর্তন হওয়া পুরস্কারের জন্য সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে বিজয়ী খেলোয়াড়কে বেছে নেওয়া হয়। এ নিয়ে টানা তৃতীয়বার ট্রফিটি জিতলেন বিশ্বের অন্যতম সেরা ড্রিবলার নেইমার।

সোমবার নিজের টুইটার একাউন্টে সেই ট্রফি হাতে ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ষষ্ঠবার’। ফুটবল আকৃতির সেই সোনালি রঙের ট্রফিতে লেখা ‘সাম্বা গোল্ড ২০২২’।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্তের’ খবরে বলা হয়, পুরস্কারটির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনীত করা হয় ৩০ ফুটবলারকে। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ১২ জন এবং লা লিগা থেকে ৪ জন রয়েছেন। ২০০৮ সালে চালু হওয়ার পর প্রথম ট্রফিটি জিতেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রিকার্ডো কাকা। এরপর আরও ৮ জন তারকা ফুটবলার পুরস্কারটি জিতেছেন।

সবোচ্চ ৬ বার পাওয়া নেইমার ছাড়াও কাকা, লুইস ফাবিয়ানো, মাইকন, ফিলিপে কুতিনিও, রবার্তো ফিরমিনো ও আলিসন বেকার একবার করে এবং থিয়াগো সিলভা জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩ বার।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’ এই পুরস্কারটি দেয়। ব্রাজিলের বাইরে খেলা ব্রাজিলীয় ফুটবলারদের এই পুরস্কার দেওয়া হয়। তাদের দেশের বাইরে যে ফুটবলাররা বেশি ভালো ফুটবল খেলে তাদের সমীক্ষা চালানো হয়। সেই ভোটের নিরিখে পুরস্কার দেওয়া হয়। ২০০৮ সাল থেকে পুরস্কারটি চালু করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা