সাকিব আল হাসান
খেলা

হঠাৎ ওমরায় গেলেন সাকিব

সান নিউজ ডেস্ক: বিপিএলের খেলার মধ্যেই হঠাৎ করে সৌদি আরবে ওমরাহ করতে গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪০

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে সৌদির উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

ওমরায় যাওয়ার এ খবরটি জানিয়েছেন দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেওয়া ওয়াসিম খান।

বিপিএলের বেশ কিছু ম্যাচ বাকি থাকলেও শেষ চারে কোন চারটি দল খেলবে, তা আগেই নির্ধারণ হয়ে গেছে। বিদায় নেবে কোন তিনটি দল, সেটাও নির্ধারণ হয়ে গেছে। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর প্রথম ও দ্বিতীয় হয় কোন দুটি দল, সেটাই দেখার বিষয়।

শেষ চারে উঠে যাওয়া চার দলের মধ্যে রয়েছে ফরচুন বরিশালও। পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বর স্থানে। ১০ ম্যাচে পয়েন্ট তাদের ১৪। পরবর্তী দুই মাচ ৭ ও ১০ ফেব্রুয়ারি- যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে। আর এর মধ্যেই চলে গেলেন সাকিব।

আরও পড়ুন: পানি সঙ্কটে দক্ষিণ আফ্রিকা

এ বিষয়ে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী জানান, ‘আগামী ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেলেন সাকিব।’

৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা, যথারীতি ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে নামবেন।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা