খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লীগ

মাঠে ঢুকে মাশরাফিকে কুর্নিশ ভক্তের

স্পোর্টস ডেস্ক : সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলে দিনের প্রথম খেলায় লড়ছে ঢাকা ডমিনেটরস এবং সিলেট স্ট্রাইকার্স। ম্যাচের প্রথম ইনিংসে মাঠে ঢুকে পরেন এক দর্শক।

আরও পড়ুন: রিয়ালকে হারিয়ে সুপার কাপ বার্সার

সিলেটের বোলিং ইনিংসের ষষ্ঠ ওভারে বল করছিলেন ইমাদ ওয়াসিম। ওভারের দ্বিতীয় বলে দিলশান মুনাবিরা আউটের পরই মাঠে ঢুকে পড়েন ঐ দর্শক। সোজা দৌড়ে গিয়ে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পায়ে পড়েন। ম্যাশকে কুর্নিশও করতে দেখা যায় তাকে।

পরবর্তীতে সেই ভক্তকে ধরতে আসে মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় সেই ভক্তকে বুকে জড়িয়ে ধরেন সিলেটের অধিনায়ক। এরপর পুলিশের হেফাজতে নেওয়া হয় তাকে।

এবারই প্রথম নয় বাংলাদেশের ক্রিকেটে দর্শকের মাঠে ঢুকে পড়ার দৃশ্য। এর আগে ২০১৬ সালে সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরেছিলেন এক ভক্ত।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এছাড়াও গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে ঢুকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে কুর্নিশ করেছিলেন এক ভক্ত।

সান নিউজ/এসআই/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা