খেলা

এক টিকিটের মূল্য ২২ কোটি!

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে একটি ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান ফুটবল বিশ্বের দুই মহানায়ক লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুন: চীনে ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত

সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যে প্রচুর ফুটবল প্রেমি টিকিটের জন্য আবেদন করেছেন।

তার মধ্যে প্রকাশ্যে এলো একটি খবর। সৌদি আরবের এক ব্যবসায়ী মেসি-রোনাল্ডোর ম্যাচ দেখার জন্য ২২ কোটি টাকা খরচ করতে রাজি।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ওই ব্যবসায়ীর নাম মুশরেফ আল ঘামাদ। তিনি সৌদি আরবের একটি বড় রিয়াল এস্টেট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা।

মেসি-রোনাল্ডোর ম্যাচের একটি টিকিট নিয়ে নিলাম শুরু হয়েছে। সেই নিলাম শেষ হওয়ার কথা আগামী মঙ্গলবার। নিলামের বিজয়ী যে টিকিট জিতবেন, তা কল্পনারও অতীত।

আরও পড়ুন: পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষার আহ্বান

শুধু সবচেয়ে ভালো জায়গায় বসে ম্যাচ দেখার সুযোগই নয়, জয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন তিনি। শুধু তা-ই নয়, সাজঘরে গিয়ে দুদলের ফুটবলারদের সঙ্গে দেখা করতে পারবেন।

অর্থাৎ মেসি, রোনাল্ডোর সঙ্গে দেখা করার সুযোগও থাকছে। সেই টিকিট পেতেই নিলামে ২২ কোটি টাকার বিড দিয়েছেন ওই ব্যবসায়ী।

আরও পড়ুন: বিয়ে করলেন জয়

প্রসঙ্গত, ১৯ জানুয়ারি প্যারি সাঁ-জেরমাঁ প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল ও আল নাসরের মিলিত দলের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে কিং ফাহাদ স্টেডিয়ামে। সেখানে ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতা। কিন্তু ইতোমধ্যে ২০ লাখ লোক টিকিট চেয়ে আবেদন করেছেন।

সৌদির আয়োজকদের নাজেহাল অবস্থা। কারা টিকিট পাবেন, সেটি বাছতেই হিমশিম খেতে হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা