খেলা
সৌদি আরব 

এক ছাদের নিচে সিআর সেভেনের বান্ধবী

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের আইন অনুযায়ী অবিবাহিত দম্পতি একসঙ্গে এক ছাদের নিচে থাকতে পারবে না।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

কিন্তু সৌদি ফুটবল ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে দেশটিতে বসবাস শুরু করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এই ক্রিস্টিয়ানো রোনালদোর বেলায় এই আইন নিয়ে চোখে কালো কাপড় বাঁধছে সরকার।

আইন শিথিল করায় রোনালদো নিশ্চিতভাবে স্বস্তির নিশ্বাস ছেড়েছেন। সৌদি আইনজীবীরা নিশ্চিত করেছেন, অবিবাহিত দম্পতির একসঙ্গে বসবাস করা দেশটিতে নিষিদ্ধ হলেও স্থানীয় কর্তৃপক্ষ তাদের ব্যাপারে চোখে ‘কালো কাপড়’ বেঁধে রাখবে। তবে কোনও সমস্যা তৈরি হলে কিংবা অপরাধের ঘটনা ঘটলে আইনের প্রয়োগ করা হবে।

জর্জিনাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে গত নভেম্বরে টকটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন, এ বিষয়ে এখনো কিছু ভাবেননি তিনি। তবে পরে বিয়ে করার ইচ্ছা আছে।

ধারণা করা হচ্ছে, আগামী ২২ জানুয়ারি আল-ইত্তিফাকের বিপক্ষে তার নতুন ক্লাবে অভিষেক হচ্ছে। এর আগে ১০ জানুয়ারি পিএসজির সঙ্গে অলস্টার সৌদি একাদশের হয়েও তাকে খেলতে দেখা যেতে পারে।

আরও পড়ুন : নেইমার আসছে বাংলাদেশে!

কদিন আগে রিয়াদে আল নাসেরের ভক্তদের কাছে উষ্ণ অভ্যর্থনা পান। তবে অভিষেক পিছিয়েছে নিষেধাজ্ঞার কারণে। ম্যানইউয়ে থাকতে এভারটনের এক ভক্তের ফোন ভেঙে দুই ম্যাচে নিষিদ্ধ আছেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা