খেলা
বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০

বুরুন্ডির কাছে হেরে বাংলাদেশের বিদায়

ক্রীড়া প্রতিবেদক:

দ্বিতীয় সেমি-ফাইনালে বুরুন্ডির কাছে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ।

২১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুরুন্ডির বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল।

ভালো খেলেও ফরোয়ার্ড ও রক্ষণভাগের ব্যর্থতায় ৩-০ গোলে হেরেছে জামাল ভূঁইয়ারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৪ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন আগের ম্যাচের জয়ের নায়ক মতিন মিয়া। এছাড়া তপু-ইয়াসিন না থাকার অভাবও বোধ হয়েছে ম্যাচ জুড়েই।

এরপর বেশ কিছু সহজ সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। ৪২ মিনিটে সাদ গল করার সুযোগ পেলেও রেফারি অফ সাইডের বাঁশি বাজান। এক মিনিট পরই ফিরতি আক্রমণে বাংলাদেশের দুর্বল রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে গাবনজিজা ব্যালেনচার্ডের পাস থেকে গোল করে বুরুন্ডিকে এগিয়ে দেন শিমরিমানা জসপিন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের জসপিনের হেডে ব্যবধান ২-০ করে বিরতিতে যায় বুরুন্ডি।
দ্বিতীয়ার্ধে তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিলেন জামাল ভূঁইয়া, সাদ, সুফিলরা। কিন্তু বুরুন্দির গোলরক্ষককে কেউই ফাঁকি দিতে পারেননি। ফিনিশিংয়ের অভাবে কোনো গোল করতে পারেনি বাংলাদেশ।

এর মাঝে ৭৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে বুরুন্দির জয় নিশ্চিত করেন জসপিন।

শনিবার এবারের আসরের ফাইনালে ফিলিস্তিনের মুখোমুখি হবে তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায়...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা