খেলা

পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দল

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লাহোরের স্থানীয় সময় রাত সাড়ে ১০টার পরে পৌঁছান ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার পেইজ এক টুইটে টাইগারদের নিরাপদের পৌঁছার কথা নিশ্চিত করা হয়।

এর আগে রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লাহোরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য, মিঠুন, মোস্তাফিজ ও শফিউলরা।

১৫ জন ক্রিকেটার বাদে কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ মিলে ২৩ সদস্যের দল পাকিস্তানে গেছেন। সঙ্গে গেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দুই সদস্য ও একাধিক গণমাধ্যমকর্মী।

আজ বিশ্রাম নিয়েই পরদিন থেকেই খেলতে নেমে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। ২৪ তারিখ প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতিয় টি-টোয়েন্টি হবে ২৫ ও ২৭ জানুয়ারি।

সবগুলো খেলায় অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায় ।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম দফার তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচের সময় মোট ১০ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী ২৮ জানুয়ারি ফিরে আসবে জাতীয় দলের বহর। তারপর আবার খেলা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তখন একটি টেস্ট (৭ ফেব্রয়ারি)। এরপর আবার শেষভাগে আরেক টেস্ট আর ওয়ানডে (এপ্রিলে)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায়...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা