প্রতিকি ছবি
খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: মিরপুর শের-ই-বাংলায় ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে আগে ব‌্যাটিং করবে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানে হেরে যাওয়ার পর ঢাকায় ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের। এই মিশনকে সামনে রেখেই গত কয়েকদিন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টস জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ব‌্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: সব ধর্মীয় বিশ্বাসের কল্যাণে কাজ করি

বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন আনা হয়েছে। ইয়াসির আলী চৌধুরীর জায়গায় দুই টেস্ট পর দলে ফিরেছেন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে বাজে পারফরম‌্যান্সের পর দ্বিতীয় টেস্টে তাকে বাদ দেওয়া হয়। চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও খেলেননি মুমিনুল। ইয়াসিরকে তিনে সুযোগ দিলেও কেবল ৪ ও ৫ রান করেন। ইনজুরির কারণে নেই পেসার ইবাদত হোসেন। তার জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ।

হয়তো বা তেমন উইকেট দেখেই টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব‌্যাটিংয়ে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। দুই বাঁহাতি ব‌্যাটসম‌্যান দেখে শুনে ব‌্যাটিং করছেন। সুযোগ তৈরির চেষ্টা চালাচ্ছে ভারত। কিন্তু এখন পর্যন্ত মনোবল নষ্ট করতে পারেনি ব‌্যাটসম‌্যানদের। প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। তিন পেসার ও এক স্পিনার এরই মধ‌্যে ব‌্যবহার করেছেন ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। কিন্তু সকালের সুবিধা কাজে লাগিয়ে সাফল‌্য পাননি বোলাররা।

আরও পড়ুন: ৬৮ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

টস জিতলে ভারতও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতো। লোকেশ রাহুল বলেন, ‘টস জিতলে আমারও ব্যাট করার সিদ্ধান্ত নিতাম। মিরপুরের উইকেট কিছুটা রহস্যময়। অনেক ঘাস আছে। আমি হতাশ নই। কারণ, আমার জানা নেই এই উইকেট থেকে আসলে কী আসবে। এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। যেন কোচিং স্টাফ এবং সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা