খেলা

সাকিব-তামিমের সঙ্গে নতুন মুখ সোহান

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডারের মধ্যে অন্যতম বাংলাদেশের সাকিব আল হাসান। ধারাবাহিকভাবে বাংলাদেশ ক্রিকেটে সেরা অলরাউন্ডারের অর্জন ধরে রেখেছেন তিনি। ক্রিকেটের মতো করদাতা হিসেবে কয়েক বছর ধরে খেলোয়াড় শ্রেণিতে সেরা করদাতার শীর্ষ আসনটি ধরে রেখেছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন: রাজকীয় সংবর্ধনা পেলেন হাকিমিরা

২০২১-২২ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাইয়ের পর ট্যাক্স কার্ড-প্রাপ্তদের সেরা করদাতা হিসেবে তালিকাভুক্ত করা হয়। এবার খেলোয়াড় শ্রেণিতে এবার তিন ক্রিকেটার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। সাকিব আল হাসান যথারীতি রয়েছেন শীর্ষে।

এরপরের অবস্থানে যথাক্রমে তামিম ইকবাল খান ও কাজী নুরুল হাসান। এবারই প্রথম এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন কাজী নুরুল হাসান। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটকিপার। কাজী নুরুল হাসান খুলনা কর অঞ্চল থেকে সেরা করদাতা মনোনীত হয়েছেন। বাকি দুজন ঢাকার কর অঞ্চল থেকে সেরা করদাতা মনোনীত হন। তাদের দেয়া হবে বিশেষ সম্মাননা 'ট্যাক্স কার্ড'।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে।

২০২১-২২ কর বছরে ব্যক্তি পর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আরও পড়ুন: অল্পের জন্য বেঁচে গেলেন মেসিরা (ভিডিও)

এর আগে গত ২০২০-২১ কর বছরের জন্য খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছিল ক্রিকেটার মো. মাহমুদউল্লাহ, তামিম ইকবাল খান ও সৌম্য সরকার।

সান নিউজ/এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা