বিশ্বকাপ
খেলা

টানা হারে বিদায়ের পথে কাতার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কাতারকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফিরল সেনেগাল। এই পরাজয়ের ফলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ আরও কঠিন করে ফেলল কাতার।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে যান চলবে জানুয়ারিতে

ম্যাচে দাপট ছিল আফ্রিকার দেশটিরই। প্রায় শুরু থেকেই মাঝ মাঠের দখল নিয়ে নেন সেনেগালের ফুটবলাররা। বলের নিয়ন্ত্রণ ছিল তাঁদের পায়েই। দু’দলই কিছুটা শক্তি প্রয়োগ করে খেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬ বার হলুদ কার্ড ব্যবহার করতে হল রেফারিকে।

৪১তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে কাতার। সেনেগালের দিয়াতার শটে বক্সে বল ক্লিয়ার করার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ডিফেন্ডার বুয়ালেম খুউখি। আলগা বল পেয়ে শটে জালে পাঠান বোলায়ে দিয়া।

আরও পড়ুন: প্রকৃতির সঙ্গে মানুষের মনও বদলে যায়

বিরতি থেকে ফিরে মাত্র ৩ মিনিটের ব্যবধানে গোল করে ব্যবধানে দ্বিগুণ (২-০) করেন ফামারা ডিয়েদিউ। খেলার ৭৮ মিনিটে মোহাম্মদ মুনতারির গোলের ব্যবধান কিছুটা কমায় কাতার।

কিন্তু ৮৪তম মিনিটে সেনেগালের হয়ে তৃতীয় গোলটি করেন বাম্বা দিয়েং। এরপর আর কোনো গোল না হওয়ায ৩-১ দলের জয় নিশ্চিত করে সেনেগাল।

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা

কাতারকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখল সেনেগাল। দু’ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল সেনেগাল। গ্রুপের শেষ ম্যাচে ২৯ নভেম্বর তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। একই দিনে কাতার গ্রুপে তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা