খেলা

পর্তুগালের শুভসূচনা  

সান নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে শুভসূচনা করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।। প্রথমার্ধ শেষে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে রোনালদো ও ফেলিক্সের গোলে জয় পায় পর্তুগাল।

আরও পড়ুন: রিজার্ভের কোনো সমস্যা নেই

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০ মাঠে নামে পর্তুগাল ও আফ্রিকার দেশ ঘানা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পর্তুগাল। অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে ঘানা। ম্যাচের ৩১ ঘানের জালে বল জড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ফাউলের কারণে তা বাতিল করে রেফারি।

গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে পর্তুগাল। কিন্তু গোলের দেখা পায় না তারা। ম্যাচের ৩৩ মিনিটে ফ্রি কিক পায় পর্তুগাল। গোলের সুযোগ তৈরী করলেও তা ক্লিয়ার করে দেন ঘানার ডিফেন্ডার। ম্যাচের ৩৬ মিনিটে ম্যাচে নিজেদের প্রথম কর্নারের দেখা পায় ঘানা। এই সময় পর পর দুটি কর্নার আদায় করে ঘানা। তবে গোল করতে ব্যর্থ হয় তারা।

ম্যাচের ৪০ মিনিট পেরিয়ে গেলেও গোল করতে ব্যর্থ হয় দু'দল। ম্যাচের ৪১ মিনিটে ডি বক্সের ভেতর থেকে রোনালদো শট করলেও তা ঘানার ডিফেন্ডারদের গায়ে লেগে প্রতিহত হয়। ম্যাচের ৪৩ মিনিটে ঘানার গোলমুখে শট করলেও তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত গোল না হলে গোলশূন্য থেকে বিরতিতে যায় পর্তুগাল ও ঘানা।

বিরতি থেকে ফিরে গোলের আশায় মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে পর্তুগাল। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৬৪ মিনিটে পেনল্টি পায় পর্তুগাল। পেনল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেয় ক্রিশ্চিয়ানো রোনালদো। লিড নিয়ে আক্রমণের ধার বাড়াতে থেকে পর্তুগাল।

তবে ম্যাচের ৭৩ মিনিটে গোল শোধ করে ঘানা। আন্দ্রে আয়েউ গোল করে ঘানাকে সমতায় ফেরান। তবে ম্যাচের ৭৬ মিনিটে ফের গোলের দেখা পায় পর্তুগাল। পর্তুগালের পক্ষে গোল করেন জোও ফেলিক্স। পর্তুগালকে আবারও লিড এনে দেন ফেলিক্স। এরপর ম্যাচের ৮০ মিনিটে পর্তুগালের লিড বাড়ান রাফায়েল লিয়াও। ডি বক্সের ভেতরে ঢুকে কোনাকোনি শটে ঘানার গোলরক্ষককে পরাস্ত করে পর্তুগিজদের আনন্দে ভাসান লিয়াও।

আরও পড়ুন: বিএনপির সমাবেশের উদ্দেশ্য গণ্ডগোল

দুই গোলের লিড নিয়ে স্বস্তি নিয়ে খেলতে থাকে পর্তুগাল। কিন্তু ম্যাচের ৮৯ মিনিটে ডান দিক থেকে বাড়ানো বলে হেড করে গোল করে ঘানাকে ম্যাচে ফেরান বুকারি। এক গোলে পিছিয়ে থেকে ম্যাচে সমতা আনার চেষ্টা করে ঘানা। শেষ দিকে গোলরক্ষকের ভুলে গোল হতে গিয়ে ডিফান্ডের ক্লিয়ারে রক্ষা পায় পর্তুগাল। তবে শেষ পর্যন্ত আর কোন গোল না হলে এক গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা