আম্পায়ারদের নাম ঘোষণা, হতাশ সমর্থকরা
খেলা
বিশ্বকাপ ফাইনাল

আম্পায়ারদের নাম ঘোষণা, হতাশ সমর্থকরা

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। অপেক্ষার প্রহর গুণছে সবাই।

আরও পড়ুন : শুটিংয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

টি টোয়েন্টি ফাইনাল শেষে বিশ্বকাপের শিরোপায় চুমু কে খাবেন? পাকিস্তানি বাবর আজম নাকি ইংলিশ জস বাটলার!

রোববার (১৩ নভেম্বর) সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে বেলা ২টায় শুরু হতে যাওয়া মহারণের পর।

তবে তার আগেই হতাশ ক্রিকেট সমর্থকরা। কারণ, ফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত দুই অনফিল্ড আম্পায়ার তাদের পছন্দের নয়।

আরও পড়ুন : ফের আইসিসির চেয়ারম্যান বার্কলে

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ফাইনাল ম্যাচের আম্পায়ারদের নামের তালিকা প্রকাশ করেছে।

শুক্রবার (১১ নভেম্বর) ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে, ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার মারাই এরাসমাস এবং শ্রীলংকার কুমার ধর্মসেনা।

অপরদিকে টিভি আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। চতুর্থ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। ফাইনালের ম্যাচ রেফারি শ্রীলংকার রঞ্জন মাদুগালে।

আরও পড়ুন : আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

রিজার্ভ (চতুর্থ) আম্পায়ার হিসেবে আইসিসি নির্বাচিত করেছে অস্ট্রেলিয়ার পল রেইফেলকে।

পাকিস্তানি সমর্থকরা অনফিল্ড আম্পায়ারদের নাম শুনেই হতাশ হয়েছেন। কারণ, বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মারাইস ইরাসমাসের অধীনেই খেলেছিল পাকিস্তান। সে ম্যাচে মারাইসের ওপর প্রভাব বিস্তার করেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি।

ম্যাচের শেষ ওভারে বিরাট কোহলি স্পিনার মোহাম্মদ নওয়াজের ফুল টস বলটিকে ছক্কা হাঁকান। এরপর নো-কল করে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন কোহলি। তার কথায় সাড়া দিয়ে ওই বলকে নো-বল বলে অভিহিত করেছিলেন মারাইস।

আরও পড়ুন : ৫০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা প্রদর্শন

এরপর পাকিস্তান ম্যাচটি হেরে যায়। পাক ভক্তদের অভিযোগ ছিল, কোহলির নির্দেশে আম্পায়ার নো-বল দিয়েছেন। নো বল না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

শ্রীলংকান কুমার ধর্মসেনাকে নিয়েও চলছে অন্যরকম আলোচনা। এই সেই আম্পায়ার যিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ‘ভুল’ সিদ্ধান্তে ওভার-থ্রোয়ে ৫ রানের বদলে ৬ রান উপহার দিয়েছিলেন।

তার সেই সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে বিস্তর বিতর্ক দেখা দেয়। ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পিছনে সেই বাড়তি ১ রানের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই।

আরও পড়ুন : পিএসএল প্লেয়ার ড্রাফটে ২৮ টাইগার

রোববার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ সেই ইংল্যান্ড।

টি-২০ বিশ্বকাপ ফাইনালের ম্যাচ অফিসিয়াল :

অন-ফিল্ড আম্পায়ার: মরিস এরাসমাস ও কুমার ধর্মসেনা।

তৃতীয় আম্পায়ার: ক্রিস গ্যাফানি।

চতুর্থ আম্পায়ার: পল রেইফেল।

ম্যাচ রেফারি: রঞ্জন মদুগালে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা