ছবি-সংগৃহীত
খেলা

টেবিলের শীর্ষে ভারত

সান নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারিয়েছে ভারত।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে ভারত

এবার দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলাই শুধু নয়, রানরেটটাও বাড়িয়ে নিয়েছে ভারত।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসকে ৫৬ রানের ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মারা। প্রথমে ব্যাট করতে নেমে নেমে ভারত সংগ্রহ করেছিল ১৭৯ রান। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১২৩ রানে থেমে যেতে হয়েছে ডাচদের।

আরও পড়ুন: রুশোর সেঞ্চুরিতে প্রোটিয়াদের সংগ্রহ ২০৫

জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ভিক্রমজিৎ সিংকে হারায় নেদারল্যান্ডস। ম্যাক্স ও’দাউদ এবং বাস ডি লিডি- দু’জনই ১৬ রান করে সংগ্রহ করেন। নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে ডাচদের।

১৭ রান করেন কলিন অ্যাকারম্যান। ৯ রান করে আউট হন টম কুপার, ৫ রান করেন স্কট এডওয়ার্ডস, টিম প্রিঙ্গল সর্বোচ্চ ২০ রান করেন। শারিজ আহমেদ ১১ বলে ১৬ রান করে এবং পল ফন মিকেরেন ৬ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন নেন ২টি করে উইকেট। ১টি নেন মোহাম্মদ শামি।

ভারতীয় একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।

নেদারল্যান্ডস একাদশ :

ম্যাক্স ও’দাউদ, ভিক্রমজিত সিং, বাস ডি লিডি, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন এবং শারিজ আহমাদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা