খেলা

সুপার টুয়েলভ নিশ্চিত শ্রীলঙ্কার

সান নিউজ ডেস্ক: গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়েছে দলটি। শ্রেয়তর রানরেট থাকায় প্রথম রাউন্ডের এ গ্রুপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলেছে দলটি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতের নিয়োগ বাতিল

টস জিতে এদিন আগে ব্যাট করে শ্রীলঙ্কা সংগ্রহ করে ১৬২ রান। চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ডাচ ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভার শেষে স্কৎ এ্যাডওয়ার্ডসের দল সংগ্রহ করে ১৪৬ রান। দলটির হয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে ম্যাক্স ও’ডাউড লড়াই করলেও দলকে পারেননি জয়ের বন্দরে ভেড়াতে, ম্যাচ শেষে ৭১ রানে অপরাজিত থাকেন এই ডাচ ওপেনার।

প্রথম ম্যাচে ধাক্কা খেয়ে ঘুরে দাঁড়ানোর গল্প ইদানিং ভালোভাবে লেখছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও হলো তাই। ‘পুঁচকে’ নামিবিয়ার কাছে বিব্রতকর হারের পর সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম রাউন্ড থেকে সবার আগে সুপার টুয়েলভে জায়গা করে নিলো দাসুন শানাকার দল।

সুপার টুয়েলভে যেতে হলে জিততেই হবে, এমন এক সমীকরণ নিয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। দাসুন শানাকার দল সেই সমীকরণটা মিলিয়েছে দারুণভাবেই।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা