এই ট্রফি ১৮ কোটি মানুষের
খেলা

এই ট্রফি ১৮ কোটি মানুষের

স্পোর্টস ডেস্ক: সাফ শিরোপা জয়ের পর দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন দেশে ফিরে দেশের মানুষকে সাফ শিরোপা উৎসর্গ করেছেন।

আরও পড়ুন: ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা

সাফ শিরোপা বাংলাদেশের সব মানুষকে উৎসর্গ করে অধিনায়ক সাবিনা বলেন, ‘এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের। সকলকে ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ। যদি চার-পাঁচ বছরের পরিশ্রম দেখেন তাহলে দেখবেন সেটার ফল এখন হাতে আছে।’

অধিনায়ক সাবিনা আরও বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এভাবে বরণ করে নেওয়ার জন্য। এই ট্রফি আমাদের দেশের জনগণের জন্য। শেষ চার বছরে আমাদের যে সাফল্য আছে, সবকিছু এর মধ্যে।’

আরও পড়ুন: প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের সমাধান

বাফুফে সভাপতিকে ধন্যবাদ জানাতে ভুল করেননি সাবিনা। ‘সবচেয়ে বড় ধন্যবাদ প্রাপ্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন স্যার, নারী উইংয়ের প্রধান কিরণ আপাসহ সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা আছেন ও মন্ত্রী মহোদয়ের। তাদের সহযোগিতায় ২০১২ সাল থেকে ফুটবলটা ভালোভাবে চলছে। শেষ চার-পাঁচ বছরে যদি মেয়েদের সাফল্য দেখেন ও পরিশ্রম দেখেন এ শিরোপা সেটার ফল। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’

বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে ছাদ খোলা বাসে করে নারী ফুটবল দলকে নিয়ে যাওয়া হচ্ছে বাফুফে ভবনে। সেখানে দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন: ভুলবশত গোলা পড়েছে

এর আগে ট্রফি নিয়ে বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ।

প্রসঙ্গত, গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি নিয়ে বুধবার দুপুরে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন কন্যারা। গোটা দেশ বরণ করে নিচ্ছে তাদের!

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা