খেলা

পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। পাকিস্তানকে ৬ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। হ্যাটট্রিক করলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা। এ জয়ের সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।

আরও পড়ুন: জেগে উঠল ১২০ বছর আগের মসজিদ

শনিবার (১০ সেপ্টেম্বর) নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে আজ পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।রীতিমতো প্রতিপক্ষের সীমানায় ত্রাস ছড়ালেন বাংলাদেশি মেয়েরা। সাবিনার হ্যাটট্রিক ছাড়া বাকি তিন গোল এসেছে মনিকা, সিরাজ জাহান স্বপ্না ও ঋতুপর্ণা চাকমার পা ছুঁয়ে।

খেলার শুরুতেই লিড নেয় বাংলাদেশ। তৃতীয় মিনিটে থ্রোয়িং থেকে বল নিয়ে দুজনকে কাটিয়ে বক্সে ঢুকে সাবিনার শট পাকিস্তানি ডিফেন্ডার ফিরিয়ে দিলে ফাঁকায় দাঁড়ানো মনিকা বল পেয়ে যান। ডান কোনা ধরে তার নেওয়া নিখুঁত শট জালে জড়িয়ে যায়।

আরও পড়ুন: বাবুল আক্তার ‘অত্যন্ত চতুর মানুষ’

২৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সিরাত জাহান স্বপ্না। সাবিনার কাছ থেকে বলের যোগান পেয়ে বক্সে ঢুকে দারুণ নৈপুণ্যে বল জালে জড়িয়ে দেন তিনি।

তিন মিনিট পরই নিজের প্রথম ও দলের তৃতীয় গোল পান সাবিনা। ডান দিক থেকে আসা ক্রস দেখে বুদ্ধিদীপ্তভাবে বক্সে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন: ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে

এই গোলের রেশ না কাটতেই পাকিস্তানকে হতাশায় পুড়িয়ে হালি পূরণ করে বাংলাদেশের মেয়েরা। ৩৪ মিনিটে বা দিকে আঁখির কাছ থেকে আসা ক্রস ধরে বক্সের দিকে ছুটে যান সানজিদা খাতুন। তার ক্রস পেয়ে জালে জড়িয়ে আনন্দে ভাসেন সাবিনা।

৪-০ গোলের স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল। বিরতির পরও পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করে সাবিনার দল। ৫৮ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। ডানদিকে থ্রোয়িং থেকে বল পেয়ে বক্সে ক্রস করেন সানজিদা। দারুণ সেই বলের ফ্লাইট বুঝে লাফিয়ে জালে জড়ান সাবিনা।

আরও পড়ুন: বাবুল আক্তার ‘অত্যন্ত চতুর মানুষ’

৫ গোলেও মন ভরেনি লাল-সবুজের প্রতিনিধিদের। ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোল করেন ঋতুপর্ণা চাকমা। বক্সের অনেক বাইরে থেকে দুরন্ত এক শটে বল হাওয়ায় ভাসিয়ে জালে জড়িয়ে দেন তিনি। গোল শোধের বদলে শেষ দিকেও একাধিকবার গোল বাঁচাতেই ব্যস্ত দেখা যায় পাকিস্তানকে। রেফারির শেষ বাঁশিতে ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা