ইংল্যান্ডের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড
খেলা

ক্রিকেট অস্ট্রেলিয়ার ২৬ সদস্য

স্পোর্টস ডেস্ক:

সম্ভাব্য ইংল্যান্ড সফরের জন্য ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু সূচি ঘোষণার আগেই যাতে ক্রিকেটাররা প্রস্তুতির সুযোগ পায় সেজন্য এই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

করোনার কারণে স্থগিত হওয়া সিরিজগুলো আবারো মাঠে ফেরা শুরু করেছে। সেপ্টেম্বরে ইংল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা আছে অস্ট্রেলিয়ার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক বলেছেন, এই দলে এমন কিছু তরুণ প্রতিভাবান আছে যারা বিগ ব্যাশ লিগে নিজেদের চিনিয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যত চিন্তা করেই এই দল তৈরি করা হয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ তো অবশ্যই এমনকি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দল গঠন করা হয়েছে।

২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড: শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডরমট, রাইলি মেরেডিথ, মিচেল নেসের, জস ফিলিপ, ডানিয়েল স্যামস, ডিআর্কি শর্ট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনাস, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জামপা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ইন্দমোহনের মৃত্যুর সাড়ে ৫ বছর পর চলে গেলেন দীপ্তি রাজবংশীও

দেশের লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়া...

বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

রাজধানীর বারিধারার একটি অভিজাত বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা