সিরিজ জয়ের মিশনে ওয়েস্ট ইন্ডিজ
খেলা
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

৩২ বছরের অপেক্ষা ঘুচানোর লক্ষ্য

স্পোর্টস ডেস্ক:

ইতোমধ্যেই জেতা হয়েছে এক ম্যাচ। শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। যেখানে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য থাকবে ৩২ বছরের অপেক্ষা ঘুচানোর। ইংল্যান্ডের বিপক্ষে এই লক্ষ্য নিয়েই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ক্যারিবিয়রা।

ইংল্যান্ডের মাটিতে দুই দল এ পর্যন্ত টেস্ট খেলেছে ৮৭টি। এরমধ্যে স্বাগতিকরা জিতেছে ৩৪ ম্যাচ। আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩১ টেস্ট। ম্যাচ ড্র হয়েছে ২২টি।

আর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ইংলিশদের মাটিতে টেস্ট সিরিজ খেলেছে ২১টি। ইংল্যান্ড জিতেছে ১১টি সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের সাফল্য ৮টি সিরিজে এবং ড্র হয়েছে বাকি ২টি।

ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সবশেষ সিরিজ জিতেছিল ১৯৮৮ সালে। পাঁচ ম্যাচের সেই সিরিজ ক্যারিবিয়রা জিতেছিল ৪-০ ব্যবধানে।

অবশ্য ইংল্যান্ড ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ৮টি টেস্ট সিরিজ হারেনি। ১৯৯১ ও ১৯৯৫ সালে খেলা সিরিজ দুটি ড্র হয়েছিল। এরপর টানা ৬টি টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড।

এই অপেক্ষা ঘুচানোর লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ যে বেশি আত্মবিশ্বাসী তা আর বলার অপেক্ষা রাখে না। দাপটের সঙ্গে সাউদাম্পটনে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ক্যারিবিয় অধিনায়ক জেসন হোল্ডারও দেখিয়েছেন দারুণ নেতৃত্ব গুণ।

এদিকে ইংল্যান্ড দলে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরছেন নিয়মিত অধিনায়ক জো রুট। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ায় প্রথম টেস্টে দলে ছিলেন না তিনি।

দ্বিতীয় টেস্টের ১৩ সদস্যের স্কোয়াডেও তিনটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। রুটকে জায়গা দিতে গিয়ে দলে নেই জো ডেনলি। প্রথম টেস্টের দুই ইনিংসে ডেনলি ১৮ ও ২৯ রান করেছিলো।

এই ম্যাচের স্কোয়াড থেকে বিশ্রাম দেয়া হয়েছে জেমস অ্যান্ডারসন ও মার্ক উডকেও। রুট দলে ফেরায় বেন স্টোকস সহ-অধিনায়কের দায়িত্বে ফিরছেন। আর প্রথম টেস্টের একাদশে জায়গা হারিয়ে ক্ষোভ জানানো স্টুয়ার্ট ব্রডের সম্ভাবনা আছে এই ম্যাচে ২২ গজে খেলার।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা