২০২২ ডাকার যুব অলিম্পিক হবে ২০২৬ সালে
খেলা

পেছালো যুব অলিম্পিকও

স্পোর্টস ডেস্ক:

২০২২ সালে সেনেগালে হচ্ছে না যুব অলিম্পিক গেমস। পিছিয়ে এই আসর হবে ২০২৬ সালে। সেনেগাল এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি এ ব্যাপারে সমঝোতা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইওসি।

বর্তমান পরিস্থিতিতে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি রক্ষা করেই যে কোন গেমস আয়োজন করতে হবে। আর এজন্য প্রয়োজন প্রচুর অর্থও। এসব বিবেচনা করেই ২০২২ সালের ডাকার যুব অলিম্পিক গেমস আয়োজন থেকে পিছিয়ে গেছে সেনেগাল। যা হবে এখন ২০২৬ সালে।

এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী সে বছরের ২২ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত হবে ডাকার যুব অলিম্পক গেমস। যুব অলিম্পিকের এটি হবে চতুর্থ আসর। আফ্রিকায় প্রথমবারের মতো অলিম্পিকের কোন ইভেন্ট হবে এটি।

করোনার কারণে এ বছরের টোকিও অলিম্পিক পিছিয়েছে। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত হবে টোকিও অলিম্পিক গেমস। ৩২তম এই আসর সম্পর্কেও যেমন স্থানীয় আয়োজক সংস্থা বলেছে, করোনার প্রভাব পুরোপুরি না কাটলে টোকিও অলিম্পিক আয়োজন করা শেষ পর্যন্ত সম্ভব নাও হতে পারে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা