তামিম ইকবাল (ফাইল ছবি)
খেলা

তরুণরা সব সুযোগই পাচ্ছে

সান নিউজ ডেস্ক: ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার আগে তারকা ক্রিকেটার তামিম ইকবাল জানিয়েছেন, সেরা, যোগ্য ক্রিকেটাররাই তার দলে সুযোগ পাবেন। জিম্বাবুয়ে সিরিজে যেহেতু ওয়ানডে সুপার লিগের অংশ না, বাংলাদেশ কি তরুণদের সুযোগ দিয়ে দেখবে এমন প্রশ্নে তামিমের মন্তব্য, তরুণ-বয়স্ক নিয়ে ইদানিং বেশি কথা হচ্ছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ১৬ কোটি ডলার দিল বিশ্বব্যাংক

ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ইয়াং ওল্ড নিয়ে ইদানিং বেশি কথা হচ্ছে। আমার কাছে মনে হয় যারা যোগ্য, টিমে নির্বাচিত হওয়ার জন্য ১৫ জনের দলে বিষেষ ভাবে, তারাই সুযোগ পাবে। আর সম্ভাব্য সেরা একাদশই আমরা বাছাই করবো।’

শুক্রবার (২৯ জুলাই) রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে শুধু ওয়ানডে দলে থাকা সদস্যরা হারারের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান। আগস্টের ৫, ৭ ও ১০ তারিখ হারারের স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন: র‌্যাব ফোর্সের সদস্যরা দেশের রিয়েল হিরো

শনিবার (৩০ জুলাই) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। সিরিজের সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এর আগে গত ২৭ জুলাই রাতে টি-টোয়েন্টি দল জিম্বাবুয়ের জন্য ঢাকা ত্যাগ করে।

তামিম জানান, তরুণরাই এখন বেশি সুযোগ পাচ্ছে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যোগ্য ক্রিকেটাররাই সুযোগ পাবেন দলে। এ ছাড়া ১৫ জনের স্কোয়াডে যারা থাকেন কন্ডিশন অনুযায়ী একাদশ গড়তে গেলে তাদের অনেকে অনেক সময় সুযোগ পান না। সুযোগ হলেই তাদের খেলাবেন বলেও নিশ্চয়তা দিয়েছেন ওয়ানডে অধিনায়ক।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ২৬ ট্রলারে ডাকাতি

তামিম বলেন, ‘আমারতো মনে হয় তরুণরা সব সুযোগই পাচ্ছে এখন। একটা টিমে ১৫জন খেলোয়াড় থাকে ১৫জনকে খেলানো সম্ভব হয় না। হ্যাঁ অবশ্যই ১৫ জনে অনেকে এরকম হয় যে অনেক সময় গেম টাইম (ম্যাচ) পায় না, এরকম যদি সুযোগ থাকে, আমরা যদি খেলাতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে। আপনি যদি শেষ সিরিজও দেখেন সব তরুণরাই খেলছে।’

‘কিন্তু যেটা আমি বললাম এটা আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক একটা সিরিজ, এটা পাড়ার কোনো খেলা না, যে আমি ওকে খেলাই দিলাম, একে খেলাই দিলাম। যে ডিজার্ভ করে প্লেস, সেই খেলবে’-আরও যোগ করেন ওয়ানডে অধিনায়ক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

৪০ বছর পর আবার সেই ঘটনা পাকিস্তান ক্রিকেটে

দারুণ ছন্দে থাকার পরও পাকিস্তান দলের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ আব...

ফের জুটি বাঁধছেন শাকিব-ইধিকা?

টানা দুই সফল সিনেমার পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে পারেন ঢালিউড সুপারস্টার শ...

ইসিতে ৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

ছাগলকাণ্ডে আলোচিত কর্মকর্তা মতিউরের বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন...

মাদারীপুরে ৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন শীর্ষ মানবপাচারকারীকে গ্রেপ্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা