আইসিসির বছরের সেরা ওয়ানডে দলে মুশফিক
খেলা

আইসিসির বছরের সেরা ওয়ানডে দলে মুশফিক

সান নিউজ ডেস্ক: আইসিসির বছরের সেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন মুশফিকুর রহিম। শুধু তিনি নন, বাংলাদেশ দলের আরও দুই ক্রিকেটার সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানও ছিলেন এই দলে। বর্ষসেরা সেই ওয়ানডে একাদশে থাকার ঘোষণার ৬ মাস পর তিনি পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতি। আইসিসির পক্ষ থেকে বিশেষ এক টুপি পৌঁছে দেওয়া হয়েছে তার হাতে।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

গেল বছর বাংলাদেশের হয়ে মুশফিক খেলেছিলেন ৯ টি ওয়ানডে ম্যাচ। একটি সেঞ্চুরিসহ তিনি গেল বছর করেছেন ৪০৭ রান। গড়ও ছিল ঈর্ষণীয়, ৫৮.১৪। এরই সুবাদে বর্ষসেরা দলে ডাক পান মুশফিক।

আজ ২৮ জুলাই বৃহস্পতিবার তিনি এই টুপি হাতে পান। এরপরই তিনি আনন্দ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। টুপি পরা এক ছবি প্রকাশ করে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ।’ নীলরঙা বিশেষ সেই টুপিতে আইসিসির লোগো ছাড়াও লেখা ছিল আইসিসি ওয়ানডে ইন্টারন্যাশনাল টিম অফ দ্য ইয়ার।

বর্ষসেরা ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল বাবর আজমের হাতে। এরপরও অবশ্য একাদশে ছিল বাংলাদেশের আধিপত্য। সবচেয়ে বেশি তিন জন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছিলেন এই তালিকায়। এছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা, দ. আফ্রিকা, আয়ারল্যান্ড থেকে এই দলে আছেন একাধিক ক্রিকেটার।

আরও পড়ুন: ভিটে-মাটি বিক্রি করবেন না

২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল :
পল স্টার্লিং, ইয়ানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডাসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামিরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা