ভারতের শ্বাসরুদ্ধকর জয়
খেলা

ভারতের শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি সফরকারী বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একবারও ২০০ রান করতে পারেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এবার ভারতের বিপক্ষে রানের ফোয়ারা ছোটাচ্ছে সেই ক্যারিবীয়রা।

আরও পড়ুন : সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী

সেই ওয়েস্ট ইন্ডিজ পরপর দুই ম্যাচে পেরিয়েছে ৩০০ রানের ঘর। তবে জিততে পারেনি কোনো ম্যাচ। দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিকরা।

রোববার (২৫ জুলাই) ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে প্রথমে ব্যাট করে শাই হোপের সেঞ্চুরিতে ৩১১ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ভারতের স্বীকৃত ব্যাটারদের নিষ্প্রভতার দিনে জ্বলে ওঠেন অক্ষর প্যাটেল। তার ঝড়ো ৬৪ রানের ইনিংসে দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

ভারত আট উইকেট হারিয়ে পাওয়া এ জয়ের কল্যাণে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১২টি ওয়ানডে সিরিজ জিতে গড়েছে বিশ্বরেকর্ড। বিশ্বের আর কোনো দেশ নির্দিষ্ট কোনো দেশের বিপক্ষে টানা এতো সিরিজ জিততে পারেনি।

আরও পড়ুন : প্রতিযোগিতামূলক নির্বাচন চাই

ভারতের জয়ের জন্য শেষ দশ ওভারে প্রয়োজন ছিল ঠিক ১০০ রান। ততক্ষণে সাজঘরে ফিরে গেছেন প্রথম পাঁচ ব্যাটার। অধিনায়ক শিখর ধাওয়ান ৩১ বলে করেন ১৩ রান। শুভমান গিল ৪৩, শ্রেয়াস আইয়ার ৬৩, সুর্যকুমার যাদব ৯ ও সানজু স্যামসন ৫১ রান করে আউট হন।

পরে ওভারপ্রতি দশ রানের মিশনে প্রথমে দীপক হুদার সঙ্গে ৩৩ বলে ৫১ রানের জুটি গড়েন অক্ষর। দীপক ৩৬ বলে ৩৩ রানে আউট হয়ে গেলে বাকি পথ একাই পাড়ি দেন অক্ষর। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ বলে ৫৬ রান। অক্ষরের ঝড়ে যা নেমে আসে ৬ বলে ৮ রানে।

শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন এ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি করে শেষ পর্যন্ত ৩৫ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন অক্ষর। তার ইনিংসে ছিল তিন চারের সঙ্গে পাঁচটি ছয়ের মার। বল হাতেও এক উইকেট নিয়েছিলেন অক্ষর।

আরও পড়ুন : টেকনাফের ইউএনওকে ওএসডি’র নির্দেশ

শাই হোপ ম্যাচের প্রথম ইনিংসে অনন্য রেকর্ডে নাম লেখান। ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে খেলতে নেমে সেঞ্চুরি হাঁকান এ ডানহাতি ওপেনার। ইনিংসে ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ৮ চার ও ৩ ছয়ের মারে ১৩৫ বলে ১১৫ রান করেন তিনি। বিশ্বের মাত্র দশম খেলোয়াড় হিসেবে ১০০তম ওয়ানডেতে সেঞ্চুরি করলেন হোপ।

এছাড়া অধিনায়ক নিকোলাস পুরান ৭৭ বলে ৭৪, কাইল মায়ার্স ২৩ বলে ৩৯ ও শামার ব্রুকসের ৩৬ বলে ৩৫ রানের সুবাদে ৩১১ রানে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। যা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ভারতের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা