৩ রানে জয় পেলো ভারত
খেলা

৩ রানে জয় পেলো ভারত

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দারুণ ব্যাটিং করেছে সফরকারী ভারত। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩০৯ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় শিখর ধাওয়ানরা। তবে লক্ষ্য তাড়া করে প্রায় জিতেই ফেলেছিল ক্যারিবীয়রা।

আরও পড়ুন: জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক সোহান

কিন্তু শেষ হাসি হাসতে পারেনি সম্প্রতি বাংলাদেশের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া দলটি। রুদ্ধশ্বাস ম্যাচটিতে ৩ রানে জয় পেয়েছে ভারত। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

মোহাম্মদ সিরাজের করা শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৫ রান। হাতে ৪ উইকেট। শেষ বলে টাইয়ের জন্য দরকার পড়ে ৪, জিততে হলে ছক্কা। সিরাজ দারুণ এক ইয়র্কার দিলে রোমারিও শেফার্ড পায়ে লাগিয়ে নিতে পারেন বাই থেকে মাত্র এক রান।

ম্যাচে রোমারিও শেফার্ড ৩৯ ও আকিল হোসেন ৩২ রানে অপরাজিত থাকেন। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছেন কাইল মেয়ার্স। ব্রেন্ডন কিংয়ের ব্যাট থেকে এসেছে ৫৪ রান। এছাড়া শামার ব্রুক ৪৬ রান করেন। ভারতের সিরাজ, শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল দুটি করে উইকেট পান।

আরও পড়ুন: পূর্ণিমার তৃতীয় বিয়ে!

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। অধিনায়ক শিখর ধাওয়ান একটুর জন্য সেঞ্চুরি পাননি, ৯৯ বলে ১০ বাউন্ডারি আর ৩ ছক্কায় করেন ৯৭ রান। ম্যাচসেরা হয়েছে ধাওয়ান।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা