উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল লাউন আপ চূড়ান্ত
খেলা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

চূড়ান্ত কোয়ার্টার ফাইনাল লাইন-আপ

স্পোর্টস ডেস্ক:

নির্ধারিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল লাইন আপ। ১২ থেকে ১৫ আগস্ট পর্তুগালের লিসবনে হবে এক লেগের এই নকআউট ম্যাচগুলো। আসরের ফাইনাল হবে এবার ২৩ আগস্ট। ড্র অনুষ্ঠিত হয় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে। যেখানে উপস্থিত ছিলেন উয়েফার ডেপুটি জেনারেল সেক্রেটারি গিওর্গি ম্যাকেট্রি ও পর্তুগালের সাবেক ফুটবলার পাওলো সৌসা।

চ্যাম্পিয়ন্স লিগে এবার শেষ ষোলর এখনো চারটি ম্যাচ বাকি। ৭ ও ৮ আগস্ট হবে সেসব ম্যাচ। এই ম্যাচগুলোর মধ্যে দুটি লড়াই হবে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি, অলিম্পিক লিঁও-জুভেন্টাসের মধ্যে। এই চার দলের মধ্যে যারা জিতবে তারা মুখোমুখি হবে আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে।

মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল সিটিজেনরা। আর লিঁও ও জুভেন্টাস প্রথম লেগ ম্যাচে ১-০ গোলে জিতেছিল ফ্রান্সের ক্লাবটি।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে লিপজিগ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।

তৃতীয় কোয়ার্টারে খেলবে নাপোলি ও বার্সেলোনা এবং চেলসি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার জয়ী দল। প্রথম লেগ ম্যাচে নাপোলি ও বার্সেলোনার লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল। আর চেলসি ও বায়ার্ন মিউনিখের প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা।

এরপর চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে খেলবে আটালান্টার ও প্যারিস সেন্ট জার্মেই পিএসজি।

আসরের সেমিফাইনাল লড়াইয়ে প্রথম শেষ চারের ম্যাচে খেলবে প্রথম ও তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী দুটি দল। আর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ২ ও ৪ নম্বর কোয়ার্টার ফাইনাল জয়ীরা।

ফাইনাল ২৩ আগস্ট। সবগুলো ম্যাচ পতুর্থগালের লিসবনে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা