লিভারপুল, ম্যান সিটির জয়
খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগ

লিভারপুল আছে জয়েই, ম্যান সিটির ফেরা

স্পোর্টস ডেস্ক:

ম্যান সিটি দু:খ ভুলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়েই আছে লিভারপুল। গত রাতে ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ৩৪ ম্যাচে ৩০ জয়ে ৯২ পয়েন্ট এখন লিভারপুলের।

ব্রাইটনের বিপক্ষে অল রেডদের গোলের খাতা খুলেন মোহামেদ সালাহ, ৬ মিনিটে। ব্রাজিলিয়ান ফিরমোনির পাসকে সমাপ্তি দেন সালাহ।

দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ। ভেইনালডাম-সালাহ-জেন্ডারসন কম্বিনেশনে গোল পায় লিভারপুল।

ব্রাইটন ব্যবধান কমায় প্রথমার্ধের শেষ মিনিটে। লিয়েন্দ্রো রোসার্ড করেন গোল।

লিভারপুলের ব্যবধান ৩-১ হয় ৭৬ মিনিটে। কর্ণার থেকে পাওয়া সুযোগ কাজে লাগান সালাহ। এবারের লিগে মিশরীয় ফরোয়োর্ডের এটি ১৯তম গোল।

রাতের অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতেছে ৫-০ গোলে। হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। সাউদাম্পটন দু:খ ভুলে জয়ে ফিরেছে ম্যান সিটি।

ম্যাচের ১০ মিনিটে ম্যান সিটিকে লিড দেন জেসুস। ডেভিড সিলভার বাড়ানো বলকে সহজেই ফিনিশিং দেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। কেভিনের অ্যাসিস্ট থেকে।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার ফার্নান্দেজের আত্মঘাতী গোল। আরো পেছায় নিউক্যাসল।

৬৫ মিনিটে ডেভিড সিলভা ফ্রি কিক থেকে ব্যবধান করেন ৪-০।

শেষ গোলটি করেন বদলি খেলোয়াড় স্টার্লিং। সিলভার পাস থেকে স্টার্লিং গোলটি করেন।

৩৪ ম্যাচে ২২ জয়ে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই আছে ম্যানচেস্টার সিটি।

গত রাতের আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা