অলআউট ইংল্যান্ড, ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
খেলা
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

হোল্ডারের দূর্দান্ত বোলিংয়ে বিধ্বস্ত ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

অধিনায়ক জেসন হোল্ডারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে সাউদাম্পটন টেস্টে দূর্দান্ত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড অলআউট হয়েছে ২০৪ রানে। হোল্ডার ৪২ রানে নিয়েছেন ৬ উইকেট। এরপর ক্যারিবিয়রা দিন শেষ করেছে ১ উইকেটে ৫৭ রান তুলে।

১ উইকেটে ৩৫ রান নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ডেনলি ও বার্নস আউট হন রানের খাতা পঞ্চাশ না পেরোতেই। ৩০ করেছিলেন বার্নস।

মিডল অর্ডারে এরপর অধিনায়ক বেন স্টোকস খেলেন ৪৩ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস। এছাড়া বাটলার করেন ৩৫ ও বেস করেন ৩১ রান।

প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। ক্যারিয়ারে ইনিংস সেরা বোলিং করে ৪২ রানে ৬ উইকেট নেন অধিনায়ক জেসন হোল্ডার। আরেক পেসার গ্যাব্রিয়েল নেন ৪ উইকেট।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারায় ক্যাম্পবেলকে। ব্যাক্তিগত ২৮ ও দলীয় ৪৩-এ অ্যান্ডারসন তাকে এলবিডব্লউর ফাঁদে ফেলেন। ১ উইকেটে ৫৭ রানে থামে ক্যারিবিয়দের দিনের খেলা। ব্রাথওয়েট ২০ ও শাই হোপ ৩ রান নিয়ে তৃতীয় দিনে সফররতদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করবেন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা