নওয়াজ ঘূর্ণিঝড়ে পাকিস্তানের টানা ১০ জয়
খেলা

নওয়াজ ঘূর্ণিতে পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ যেনো ওয়েস্ট ইন্ডিজের অসহায় আত্মসমর্পণের গল্প। বিগত ৩১ বছর ধরে তা-ই হয়ে আসছে দুই দলের সিরিজে।

আরও পড়ুন : কারও কাছে মাথানত করিনি

ব্যতিক্রম ঘটেনি মুলতানের মাটিতে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাবর আজমদের স্বাগতিক পাকিস্তান।

শুক্রবার (১০ জুন) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টপঅর্ডারের ব্যাটিংয়ে জয়ের আশা জাগিয়েছিল ক্যারিবীয়রা। কিন্তু বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের জাদুকরী ১০ ওভারেই ওয়েস্ট ইন্ডিজের সব সম্ভাবনা শেষ হয়ে যায়। পাকিস্তানের ২৭৫ রানের জবাবে তারা গুটিয়ে যায় মাত্র ১৫৫ রানে।

আরও পড়ুন : তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি

ফলে বাবর আজমের দল ১২০ রানের বড় জয়ে সিরিজ জিতে নেয়। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম ওয়ানডে সিরিজ জিতলো পাকিস্তান। সবশেষ ১৯৯১ সালে পাকিস্তানের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। গত ৩১ বছরে আর সেই স্বাদ পায়নি তারা।

মুলতানে ২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের ১৮তম ওভারের মধ্যে শতরান পূরণ করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

তবে তিন উইকেট হারানোয় ঠিক স্বস্তি ছিল না তাদের। এরপরই ঘূর্ণি জাদু দেখান নওয়াজ। টানা ১০ ওভারের স্পেলে মাত্র ১৯ রান খরচায় ৪টি উইকেট নেন তিনি।

আরও পড়ুন : র‍্যাংকিংয়ের দিকে আমাদের ‌অ্যাটেনশন নেই

নওয়াজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩ উইকেটে ১০২ থেকে ৭ উইকেটে ১২০ রানের দলে পরিণত হয় ক্যারিবীয়রা। তখনই মূলত শেষ হয়ে যায় তাদের জয়ের আশা। এরপর লেজের সারির ব্যাটাররা মিলে কোনোমতে দেড়শোর ঘর পার করান দলকে। শেষ পর্যন্ত ৩২.২ ওভারে অলআউট হয় তারা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ রান করেছেন শামার ব্রুকস। এছাড়া কাইল মায়ারস ৩৩ ও অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ২৫ রান। নওয়াজের ৪ উইকেট ছাড়াও ওয়াসিম জুনিয়র ৩ ও শাদাব খান নিয়েছেন ২ উইকেট।

আরও পড়ুন : ড্র নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স

এর আগে মুলতানে দিবারাত্রির সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ফাখর জামান (১৭) অল্প রানে ফিরে গেলেও পরে ইমাম আর বাবর ১২৮ বলে ১২০ রানের জুটি গড়েন।

৭২ বলে ৬ বাউন্ডারিতে ৭২ রান করা ইমাম রানআউট হয়ে ফিরলে ভাঙে এই জুটি। এরপর বাবরও আউট হন সত্তরের ঘরে (৯৩ বলে ৫ চার আর ১ ছক্কায় ৭৭)। হঠাৎ বড় ধাক্কা খায় পাকিস্তান। ২০ রানে হারিয়ে বসে ৪টি উইকেট।

আরও পড়ুন : সীমান্তে নতুন সেতু চালু

২ উইকেটে ১৮৭ থেকে ৬ উইকেটে ২০৭ রানে পরিণত হয় স্বাগতিকরা। লড়াকু পুঁজি পাওয়াও কঠিন হয়ে গিয়েছিল। সেখান থেকে লোয়ার অর্ডারের দারুণ ব্যাটিং।

শাদাব খান (২৩ বলে ২২), খুশদিল শাহ (৩১ বলে ২২), মোহাম্মদ ওয়াসিম (১৩ বলে অপরাজিত ১৭) আর শাহিন শাহ আফ্রিদি (৬ বলে ১৫) দলকে ২৭৫ পর্যন্ত নিয়ে যান।

ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ৩টি, অ্যান্ডারসন ফিলিপ আর আলজেরি জোসেফ নেন দুটি করে উইকেট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

নবম বেতন কমিশন নিয়ে অর্থমন্ত্রীর বার্তা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

যৌথ হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, বাড়ছে দালালচক্র

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা