ফের জয় পেলো পর্তুগাল
খেলা

ফের জয় পেলো পর্তুগাল

সান নিউজ ডেস্ক: লিসবনে বৃহস্পতিবার (০৯ জুন) রাতে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচ ড্রয়ের পর টানা দ্বিতীয় জয় পেল ক্রিস্টিয়ানো রোনালদোরা।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

এ ম্যাচে পর্তুগালের জয়ের নায়ক জোয়াও কানসেলো ও গনসালো গেদেস। দুজনেই পেয়েছেন একটি করে গোলের দেখা।

পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোরা। ম্যাচের ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলের উদ্দেশে শট নিয়েছে ১১টি। যার মধ্যে লক্ষ্যে ছিলো ৫টি। বিপরীতে চেক প্রজাতন্ত্রের নেয়া ৯ শটের মাত্র একটি ছিলো গোলমুখে।

প্রতি আক্রমণ থেকে ম্যাচের ২৪ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়েছিলেন রোনালদো, তবে শট লক্ষ‍্যে রাখতে পারেননি তিনি। ৩১ মিনিটে ইয়ান কুচতার শট ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন স্বাগতিক গোলরক্ষক। এর দুই মিনিট পরই ম‍্যানচেস্টার ইউনাইটেডের দুই খেলোয়াড়ের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় পর্তুগাল।

বের্নার্দো সিলভার কাছ থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে কিছুটা এগিয়ে গিয়ে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন কানসেলো। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি গোলরক্ষক। ৩৮ মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন গেদেস। ডি বক্সে সিলভার দারুণ পাস পেয়ে আড়াআড়ি শটে ঠিকানা খুঁজে নেন ভ্যালেন্সিয়ার এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে ব‍্যবধান কমানোর সুযোগ আসে চেকদের সামনে। তবে প্রতি আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি ভাক্লাভ ইউরেসকা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এ জয়ে ৩ ম‍্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা