বিরাট কোহলি রেকর্ড
খেলা

বিরাট কোহলির রেকর্ড

সান নিউজ ডেস্ক: বিরাট কোহলি এবার ইতিহাস গড়লেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও যেন রেকর্ড ভাঙতে উস্তাদ।

আরও পড়ুন: উদ্বোধনের দিন সাবধানে চলাচলের নির্দেশ

প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন বা ২০ কোটি ফলোয়ারের (অনুসারী) মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। ক্রীড়াবিদদের মধ্যে তার চেয়ে বেশি ফলোয়ার আছে কেবল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর।

ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেও অবশ্য বর্তমানে খেলার মাঠে সময়টা খুব ভালো কাটছে না কোহলির। আইপিএলের সর্বশেষ আসরে ছিলেন অফফর্মে।

জাতীয় দলের নেতৃত্ব হারিয়েছেন আগেই। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। এরপর তাকে ওয়ানডে থেকেও সরিয়ে দেয় বোর্ড। অভিমান নিয়ে তারপরই টেস্টের নেতৃত্বও ছাড়েন কোহলি।

এর মধ্যে আইপিএলে টানা অফফর্ম। ব্যাট হাতে খারাপ সময় কাটানো এই তারকাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা