স্বপ্ন পূরণ হচ্ছে ইমাম-উল-হকের
খেলা

স্বপ্ন পূরণ হচ্ছে ইমাম-উল-হকের

সান নিউজ ডেস্ক: ছোটবেলায় তার চাচা পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইনজামাম-উল-হককে এখানে খেলতে দেখেছেন। ‘মুলতানের সুলতান’খ্যাত চাচার কথা মনে করেই আলাদা একটা শিহরণ অনুভব করছেন ভাতিজা ইমাম।

আরও পড়ুন:


সবকিছু ঠিকঠাক থাকলে মুলতান ক্রিকেট স্টেডিয়ামেই ২৬ বছর বয়সী ইমাম তার ক্যারিয়ারের ৫০তম ম্যাচটি খেলতে নামবেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হওয়া এই ওপেনার এখন দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ।।

পাকিস্তান ক্রিকেটের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে ইমাম বলেন, ‘আমি সবসময় এখানে চাচ্চুকে খেলতে দেখেছি। এই মাঠে আমার প্রথম ম্যাচটি (পাকিস্তানের হয়ে) খেলতে পারব ভেবেই শিহরিত হচ্ছি।’

ইমাম যোগ করেন, ‘আমি এখানে জন্মেছি, এমনকি বাস দিয়ে যখন আসছিলাম, তখনও ছেলেবেলার কথা মনে পড়ছিল। আমার জন্য এটা দারুণ এক মুহূর্ত, মুখিয়ে আছি মাঠে নামতে।’

ক্যারিয়ারের ৫০তম ওয়ানডের সামনে দাঁড়িয়ে উত্থান-পতনের সব দিনই যেন চোখের সামনে ভাসছে ইমামের। তিনি বলেন, ‘৫০তম ওয়ানডে খেলতে যাওয়ার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আমার সতীর্থদের। ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান ছিল, পতনও ছিল। ছিল সমালোচনা। তবে আমি অনেক বেশি উপভোগ করেছি, সতীর্থরা আমার সময়টা আরও বেশি উপভোগ্য করে তোলে।’

সান নিউজ/এসএই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা