নতুন নিয়মে করোনা পরবর্তী ক্রিকেট
খেলা
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

করোনাতেই ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

স্পোর্টস ডেস্ক:

করোনা বিরতি শেষে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে আবারো শুরু হচ্ছে ক্রিকেটে মাঠের লড়াই। সাউদাম্পটনের রোজ বৌলে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

আন্তর্জাতিক ক্রিকেট আবারো শুরু হচ্ছে ১১৭ দিন পর। করোনা ভাইরাসের কারণে থাকছে নানা রকম বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি যাতে মানা হয় সেজন্য সব ধরণের ব্যবস্থাই রাখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পরিবর্তিত ক্রিকেট নিয়মেরও প্রথম ম্যাচ হতে যাচ্ছে এটি। পেসাররা যেমন বলের ঔজ্জ্বল্য ধরে রাখতে ব্যবহার করতে পারবেন না মুখের লালা, তেমনি যে কোন ধরণের উচ্ছ্বাসেও হাতে হাতে মেলাতে পারবেন না কোন ক্রিকেটার।

ম্যাচে সব আম্পায়ারই থাকছেন স্বাগতিক বোর্ডের। তাই এক ইনিংসে দলগুলো ডিসিশিন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করতে পারবে তিনবার।

আর ম্যাচ চলাকালীন কোন ক্রিকেটার যদি করোনা পজিটিভ হন তাহলে দলগুলোর জন্য সুযোগ থাকছে নতুন নিয়মে লাইক ফর লাইক ক্রিকেটার খেলানোর।

যদিও দুই দলই প্র্যাকটিস ম্যাচ খেলেছে। কিন্তু মূল ম্যাচে মাঠে নেমে হয়তো আরো একটু বেশিই মানসিক ধাক্কা খেতে হবে ক্রিকেটারদের। সেটা হলো দর্শকহীন গ্যালারি। ফুটবল যেমনটা করে জনশূণ্যভাবে শুরু হয়েছে তেমনটা থাকছে ক্রিকেটেও। তবে দর্শকদের উপস্থিতির কৃত্রিম শব্দ শুনতে পাবেন মাঠের ক্রিকেটাররা।

সিরিজে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ হবে ৩টি। ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ জুলাই। একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে ২৪ জুলাই থেকে।

দুই দল এ পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৫৭ বার। এর মধ্যে ৪৯ ম্যাচ জিতেছে ইংল্যান্ড। হেরেছে তারা ৫৭ ম্যাচ। আর দুই দল ম্যাচ ড্র করেছে ৫১ বার।

আর ইংল্যান্ডের মাটিতে দুই দলের খেলা ৮৬ ম্যাচে ৩৪ বার জিতেছে স্বাগতিকরা। ৩০টি ম্যাচ তারা হেরেছে। বাকি ২২টি ম্যাচ হয়েছে ড্র।

ইংল্যান্ড স্কোয়াডের নিয়মিত অধিনায়ক জো রুট সন্তানসম্ভবা স্ত্রীর কাছে থাকার কারণে খেলছেন না এই টেস্ট। স্বাগতিক স্কোয়াডে নেতৃত্ব দেবেন বেন স্টোকস।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা