রোমান সানাকে বিশ্ব আর্চারির আর্থিক অনুদান
খেলা

রোমান আনন্দিত আর্থিক অনুদানে

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্ব আর্চারি সংস্থা থেকে প্রায় ৪ লাখ টাকা অনুদান পেয়ে দারুণ আনন্দিত রোমান সানা। সান নিউজকে পাঠানো ভিডিও বার্তায় রোমান সানা বলেন, করোনার এই সময়ে এমন অনুদান তাকে দারুণ উপকৃত করবে। টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া একমাত্র অ্যাথলিট এই রোমান সানা।

বিশ্বের বিভিন্ন দেশের আর্চারদের সাহায্যের জন্য গত মাসে আবেদন করতে বলে বিশ্ব আর্চারি ফেডারেশন। সেখানেই দেশ সেরা আর্চার রোমান সানা তার আবেদন দেন।

সান নিউজকে পাঠানো প্রতিক্রিয়ায় রোমান বলেন, গত মাসে বিশ্ব আর্চারি থেকে সেই আবেদনের ঘোষণা আসার পর আর্চার জিয়া তাকে বিষয়টি জানান। তারপর কোচ মার্টিন ফ্রেডরিকের সাহায্য নিয়ে সেই আবেদন পূরণ করেন রোমান। এর মধ্যে ৩৫জনকে বিশ্ব আর্চারি অনুদানের জন্য চূড়ান্ত মনোনায়ন দেয়।

করোনার এই সময়ে এমন আর্থিক অনুদান যে কোন অ্যাথলিটের জন্য দারুণ উপকারের বলছেন রোমান। এই অনুদান প্রাপ্তিতে ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের প্রতিও কৃতজ্ঞতা জানান রোমান সানা।

দেশ সেরা এই আর্চার আরো বলেন, বিশ্ব আর্চারির এই উদ্যোগ অনেক মোটিভেশনাল এবং ভবিষ্যতের জন্য অনেক কাজে আসবে। সামনে ভাল করতে এই অনুদান প্রেরণা দেবে।

মানুষের দু:সময়ে যখন কেউ পাশে দাঁড়ায় তখন এমন কাজ সেই মানুষটিকে ঘুরে দাঁড়াতে দারুণ সাহায্য করে। এই অনুদান তার পুরো পরিবারের জন্য বেশ সাহায্য করবে বলেও মন্তব্য করেন তিনি।

করোনার এই পরিস্থিতিতে অনেকেই ভালভাবে দিন কাটাতে পারছে না। বিশ্ব আর্চারির এই উদ্যোগ সেসব খেলোয়াড় এবং তাদের পরিবারের বেশ সাহায্যে আসবে।

সবার কাছ থেকে দোয়া চেয়ে দেশ সেরা এই আর্চার বলেন, তিনি যেন দেশের বাইরেরর নানা টুর্নামেন্টে অংশ নিয়ে দেশের পতাকাকে সবার উপরে রেখে আরো সুনাম নিয়ে আসতে পারে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা