মুশফিকের মাঠের অনুশীলন
খেলা

মাঠের অনুশীলনে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক:

আর ঘরে থাকতে পারলেন না জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। মাঠের অনুীশলন শুরু করেছেন তিনি।

রাজধানীর বাড্ডার ফর্টিস গ্রুপের মাঠে সকালে অনুশীলন করেন মুশফিক। এরপর নিজের ফেসবুক পেজে এই অনুশীলনের ভিডিও পোস্ট করেন উইকেটরক্ষক।

দুই ঘন্টার এই অনুীশলনে রানিং, স্ট্রেচিং ও হালকা ব্যাটিং করতে দেখা গেছে তাকে। এর আগে সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেও গিয়েছিলেন মুশফিক। ব্যায়মের সামগ্রী আনতে গিয়েছিলেন মিরপুর। সেদিনও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতে ছবি আপলোড করে মাঠে ফেরার আকুতি জানিয়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হচ্ছে ৮ জুলাই থেকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে। আর বাংলাদেশের ক্রিকেট ফিরতে পারে এশিয়া কাপ দিয়ে। সূচি অনুযায়ী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার নির্ধারিত সময়। আর সেই এশিয়া কাপ নিয়ে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট বোর্ড আলোচনা করছে। আগামী এসিসি সভায় এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। যদি সেপ্টেম্বরে এশিয়া কাপ হয় তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবে বাংলাদেশের ক্রিকেট।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

রাজধানীর বারিধারার একটি অভিজাত বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা