ডেনমার্কের কাছে হারলো বিশ্বচ্যাম্পিয়ন
খেলা

ডেনমার্কের কাছে হারলো বিশ্বচ্যাম্পিয়ন

সান নিউজ ডেস্ক: উয়েফা নেশন্স লিগে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ডেনমার্ক।জোড়া গোল করে দলকে জিতিয়েছেন আন্দ্রিয়াস করনেলিয়াস।

আরও পড়ুন: জার্মানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

করিম বেনজেমার গোলে এগিয়ে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ডেনমার্ক ঘুরে দাঁড়িয়ে যে পারফরম্যান্স দেখালো তার রীতিমতো বিস্ময়কর। ১ গোল হজম করার পরও দমে যায়নি। বরং ঘুরে দাঁড়িয়ে উয়েফা নেশন্স লিগে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ডেনিসরা।

রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর করিম বেনজেমা জানান দিলেন, তিনি ফুরিয়ে যাননি। মৌসুমের ঝাঁঝ এখনও তার মাঝে রয়েছে। যে কারণে, তার পা থেকে বেরিয়ে এসেছে নান্দনিক এক গোল। তবুও পারেননি দলকে জেতাতে।

অথচ, ম্যাচের পরিসংখ্যান দেখলে যে কেউ বলবে, এই ম্যাচে একচটিয়াভাবে খেলেছে ফ্রান্স; কিন্তু ধারার বিপরীতে জয় পেয়েছে ডেনমার্ক। রিয়াল মাদ্রিদ

শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও বিশ্বচ্যাম্পিয়নরা প্রথমার্ধে গোল বের করতে পারেনি। ডেনিসদের ডিফেন্সের মুখ থেকে মুহূর্মুহু আক্রমণ ফিরে আসে। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫১তম মিনিটে) বেনজেমার গোল স্বস্তি ফেরালেও দ্রুতই ম্যাচে ফিরে আসে ডেনমার্ক। আর শেষ মুহূর্তের ম্যাজিকে ফ্রান্সকে হতাশায় ডুবিয়ে জয় তুলে নেয় তারা।

ডেনমার্কের অনুপ্রেরণার কেন্দ্রে ছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। গত ইউরোয় মাঠের মধ্যেই হার্ট অ্যাটাক করার পর তার আর ফুটবলে ফেরাটাই ছিল শঙ্কার। সেই এরিকসেন খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে, গোলদাতা করনেলিয়াস কোচের সেরা একাদশে ছিলেন না।

আরও পড়ুন: ঘর পাইয়ে দিতে টাকা নেন আ’লীগ নেতা

৫১ মিনিটে বেনজেমার গোলে পিছিয়ে পড়ার পর ডেনমার্ক কোচ ৬০ মিনিটে ক্যাসপার ডলবার্গের পরিবর্তে মাঠে নামান আন্দ্রেস করনেলিয়াসকে। মাঠে নেমেই খেলার চিত্র বদলে ফেলেন তিনি। ৬৮ মিনিটে একটি এবং ৮৮ মিনিটে দ্বিতীয় গোল করে ডেনিসদের জয় উপহার দেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা