তাইজুল ইসলাম (ছবি: সংগৃহীত)
খেলা

শাস্তির মুখে তাইজুল

ক্রীড়া প্রতিবেদক: অতি উৎসাহী হওয়ার খেসারত দিতে হয়েছে তাইজুল ইসলামকে। আচরণবিধি ভাঙার কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্ততম এই স্পিনার।

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যে চলমান ঢাকা টেস্টের তৃতীয় দিনে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দিকে অযথাই বল ছুঁড়ে মারার কারণে বাঁহাতি এই স্পিনারকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি)।

আইসিসি আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এই ধারায় রয়েছে, কোনো আন্তর্জাতিক ম্যাচ চলার সময় কোনো ক্রিকেটারের দিকে বা কাছাকাছি বিপজ্জনক কিংবা অনুপযুক্তভাবে বল ছুঁড়ে মারা। এই দায়ে ম্যাচ ফির শতকরা ২৫ ভাগ জরিমানা করা হয়েছে তাইজুলকে। একইসঙ্গে তার নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাস সময়ের মধ্যে তাইজুলের প্রথম ডিমেরিট পয়েন্ট এটি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা