গুজরাট টাইটান্স নিজেদের প্রথম আসরেই ফাইনালে উঠে এসেছে (ছবি: সংগৃহীত)
খেলা

মিলার ঝড়ে ফাইনালে গুজরাট

ক্রীড়া প্রতিবেদক: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নবাগত দল গুজরাট টাইটান্স নিজেদের প্রথম আসরেই ফাইনালে উঠে এসেছে।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে রাজস্থান র‌য়্যালস। গুজরাটের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই লড়াই করেছে রাজস্থান। এদিকে জয়ের জন্য শেষ ওভার পর্যন্ত লড়তে হয়েছে গুজরাটকে।

শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। রাজস্থান র‌য়্যালসের হয়ে বোলিং করতে আসেন প্রসিধ কৃষ্ণা। ব্যাটিংয়ের স্ট্রাইকিং প্রান্তে ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার কিলার মিলার খ্যাত ডেভিড মিলার। ৩৫ বলে এরই মধ্যে যিনি হাফ সেঞ্চুরি করে ফেলেন।

প্রসিধ কৃষ্ণার প্রথম বলটি অফ স্ট্যাম্পের ওপর থেকেই লং অনে তুলে দেন মিলার। পরের বলটি ছিল গুড লেন্থের ও মিডল স্ট্যাম্প বরাবর। বাউন্স উঠে এসেছিল প্রায় কোমর সমান তবে এর জবাব ছিল মিলারের কাছে। ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে পাঠিয়ে দেন বাউন্ডারির ওপারে। আবারও ছক্কা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

শেষ চার বলে প্রয়োজন ছিল ৪ রান। ডেভিড মিলার ঝুঁকি নিতে রাজি ছিলেন না। ছিল না অপেক্ষাও। এবার ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বল পাঠিয়ে দিলেন সোজা গ্যালারিতে। সেই সঙ্গে ফাইনালে উঠার উল্লাসে ফেটে পরে পুরো গ্যালারি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা