মুশফিক-লিটনে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ
খেলা
ঢাকা টেস্ট

মুশফিক-লিটনে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম ও লিটন দাস মিডল অর্ডারে বাংলাদেশের অন্যতম ভরসা জায়গা হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টেও দুর্দান্ত জুটি গড়ে তুলেছিল তারা।

আরও পড়ুন : মাঙ্কিপক্স নিয়ে সব বিমানবন্দর সতর্ক

রোববার (২৩ মে) মিরপুরে দ্বিতীয় টেস্টেও দলের বিপর্যয়ে দাঁড়িয়ে গেলেন এই জুটি।

পঞ্চম উইকেটে দু'জনের জুটির সংগ্রহে ভর করে দেড়শ ছাড়িয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৬২ ও লিটন দাস ৭০ রানে অপরাজিত। তাদের জুটি দাঁড়িয়েছে ১২৭ রানে। স্কোর ৫ উইকেট হারিয়ে ১৫১ রান।

আরও পড়ুন : কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

বাংলাদেশ সকালে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। প্রথম সেশনের মাত্র ৪০ মিনিটের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে তার। দলের স্কোর তখন ছিল মাত্র ২৪ রান। প্যাভিলিয়নে ফিরে যান তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মুমিনুল হক ও সাকিব আল হাসান। এর মধ্যে শূন্য রানে আউট হয়েছেন তামিম, জয় ও সাকিব।

আরও পড়ুন : রেমিট্যান্সের পালে হাওয়া

মুশফিকুর রহিম ও লিটন দাস সেই বিপর্যয় সামাল দেওয়ার প্রাথমিক কাজটা এরই মধ্যে করেছেন। প্রথম সেশনে আর কোনো উইকেট হারাতে দেয়নি তারা। লাঞ্চ বিরতি থেকে ফিরে দ্বিতীয় সেশনেও বেশ সতর্ক এই দুই ব্যাটার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা