সাকিব আল হাসান (ফাইল ছবি)
খেলা

উইন্ডিজ সফরে ছুটি চেয়েছেন সাকিব

সান নিউজ ডেস্ক: আগামী জুন মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। ক্যারিবীয় সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। কিন্তু সফরে তাসকিন আহমেদ-শরিফুল ইসলামদের মতো পেসাররা অনিশ্চিত। হজের কারণে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম।

আরও পড়ুন: দিল্লির হারে প্লে অফে কোহলিরা

এর মধ্যেই ছুটি চেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট ফরম্যাট থেকে নয় এবার স্পিন অলরাউন্ডার ছুটি চেয়েছেন সিরিজের শেষ ধাপ অর্থাৎ ওয়ানডে ফরম্যাট থেকে।

ছুটির ব্যাপারটি অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি সাকিব। তবে টেস্ট সিরিজ খেলতে চান বলে জানিয়েছেন, বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

আরও পড়ুন: দেশে কালো টাকার পরিমাণ ৮৯ লাখ কোটি

জালাল বলেন, ‘মৌখিকভাবে সাকিব বলেছে একটা ফরম্যাট খেলতে চাইছে না। বিশ্রামের প্রয়োজন। আবার টেস্ট খেলবে সেটাও জানিয়েছে। আমরা এখনো আনুষ্ঠানিক কিছু পাইনি। আমরা তাকে সব ফরম্যাটেই চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। দেখা যাক, সাকিব নিজ থেকে কিছু বলেন কিনা। আপাতত এসব নিয়ে কোনো কথা হচ্ছে না।’

আগামী ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা