মার্সেইকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল (ছবি: সংগৃহীত)
খেলা

শিরোপার আরও কাছে পিএসজি

ক্রীড়া ডেস্ক: লিগ টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে ম্যাচে আক্রমণের আধিপত্য দেখিয়েছে পিএসজি। গোলের দেখা পেয়েছেন নেইমার ও এমবাপ্পে। মার্সেইকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল।

ঘরের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচ ২-১ গোলে জিতে নিয়েছে পিএসজি। আবারও তারা এগিয়ে যায় ১৫ পয়েন্টে, বাকি আর ছয় রাউন্ড। গত দুই রাউন্ডে গোল উৎসব করে ক্লেহমোঁকে ৬-১ ও লরিয়েঁকে ৫-১ ব্যবধানে হারায় প্যারিসের দলটি।

ম্যাচের ১২তম মিনিটে প্রথম আক্রমণে এগিয়ে যায় পিএসজি। মাঝমাঠের কাছাকাছি থেকে মার্কো ভেরাত্তির লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে প্রথম স্পর্শে চিপ শটে জালে জড়ালন নেইমার। এ নিয়ে সবশেষ তিন ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোল এখন ৬টি।

১৮তম মিনিটে দানিলো পেরেইরার থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে বাইরে মারেন এমবাপ্পে। যদিও অফসাইডের বাঁশি বাজিয়ে দেন রেফারি। একটু পর ডি-বক্সের সামনে থেকে লিওনেল মেসির ফ্রি-কিক উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৩১তম মিনিটে সমতায় ফেরে মার্সেই। কর্নার সামনে ঝাঁপিয়ে পাঞ্চ করার চেষ্টায় ক্লিয়ার করতে পারেননি জানলুইজি দোন্নারুম্মা। জটলার মধ্যে বল ক্লিয়ার করতে পারেননি পিএসজির ডিফেন্ডাররাও। কাছ থেকে জালে পাঠান ক্রোয়াট ডিফেন্ডার কালেতা কার।

ম্যাচের ৩৩ মিনিটে ২৫ গজ দূর থেকে নেইমারের বুলেট গতির ফ্রিকিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন মার্সেই গোলরক্ষক। একটু পর ডিবক্সে নেইমারের পাসে এমবাপ্পের ভলি লক্ষ্যে থাকেনি। ৪১তম মিনিটে মেসি জালে বল পাঠালেও গোল হয়নি। তাকে পাস দেওয়া নুনো মেন্দেস আক্রমণের শুরুতে অফসাইড হন।

প্রথমার্ধের শেষ দিকে নেইমারের শট ডিবক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লেগে গেলে পেনাল্টির জোরাল আবেদন করেন পিএসজি খেলোয়াড়রা, কিন্তু তখন রেফারির সাড়া দেননি। পরক্ষণে মেসি আবার জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলে দেন লাইন্সম্যান। এর পর ভিএআরের সাহায্যে আগের ঘটনাটির জন্য পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে দলকে আবার এগিয়ে নেন এমবাপ্পে।

চলতি লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা এই বিশ্বকাপজয়ী তারকার ২৯ ম্যাচে গোল হয়েছে ২১টি। এমবাপ্পেও এই নিয়ে সবশেষ তিন ম্যাচে গোলের দেখা পেয়েছেন ছয় বার। নেইমারের মতোই ক্লেহমোঁর বিপক্ষে হ্যাটট্রিকের আগে লরিয়েঁর বিপক্ষে করেছিলেন ২টি।

এদিকে দ্বিতীয়ার্ধে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউ। ৭৩তম মিনিটে মাঝমাঠ থেকে মেসির পাস ধরে বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। তবে প্রতিপক্ষ ডিফেন্ডারের ট্যাকলে শট নিতে পারেননি এমবাপ্পে। একটু পর মেসির আরেকটি পাসে এমবাপে জালে বল পাঠালেও অফসাইডের বাঁশি বাজিয়ে দেন রেফারি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে দিমিত্রি পায়েতের ফ্রি-কিকে কাছ থেকে জালে বল পাঠিয়ে উদযাপন শুরু করে দেন মার্সেইয়ের উইলিয়াম সালিবা। তবে ভিএআরের সাহায্যে এবারও অফসাইডের বাঁশি বাজান রেফারি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

৩২ ম্যাচে ২৩ জয় এবং ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট এখন ৭৪। সমান সংখ্যক ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে মার্সেই। তিন নম্বরে রেনের পয়েন্ট ৫৬। নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার অঁজির বিপক্ষে নামবে পিএসজি। ওই ম্যাচে জিতলেই দশম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে তাদের।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা