সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
খেলা

সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

স্পোর্টস নিউজ ডেস্ক : শ্রীলঙ্কা আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া যায়নি। তাই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে কিনা- তা নিয়ে অনিশ্চয়তায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।

আরও পড়ুন : ভ্রমণ ভিসায় বিমানবন্দরে হয়রানি নয়

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেললেও পারিবারিক কারণে টেস্ট সিরিজ না খেলে দেশে ফিরে আসতে হয় সাকিবকে। বাঁহাতি এই অলরাউন্ডার দেশে ফিরে পরে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র চলে যান। কয়েকদিন আগে ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন সাকিবের শাশুড়িও। ওই অবস্থাতেও মেয়েকে একা রেখে দেশে ফিরতে পারেননি।

সবমিলিয়ে পারিবারিকভাবে কঠিন জীবন-যাপন করতে হচ্ছে সাকিবকে। এই অবস্থায় তার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প আগামী ৮ মে থেকে শুরু হবে। চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। সিরিজ শুরু হতে মাসখানেক বাকি থাকলেও সাকিব খেলবেন কি খেলবেন না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, দু'একদিনের মধ্যেই সাকিবের কাছ থেকে সিদ্ধান্ত জানতে পারবেন তারা।

আরও পড়ুন : ঈদযাত্রায় ভোগান্তিতে পড়বে নগরবাসী

রবিবার ( ১৭ এপ্রিল) মিরপুরে নির্বাচক, টিম ডিরেক্টর ও প্রধান নির্বাহীকে নিয়ে আলোচনায় বসেছিলেন জালাল ইউনুস। বৈঠক শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, আমি দুই একদিনের মধ্যে সাকিবের কাছ থেকেই জানতে পারবো।

তারসঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, যেহেতু কিছুদিন আগে তার শাশুড়ি মারা গেছে, সে অনেক ব্যক্তিগত সমস্যার মাঝে ছিল। এজন্য তাকে আমরা কিছু বলিনি। পারিবারিক সমস্যার সমাধান হলে তাকে আমরা পেতে পারি।

এদিকে ১৯ বছর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টেস্ট খেলেছিল। ২০০৮ সালে ওয়ানডে খেলতে ডাকলেও টেস্ট খেলতে কখনোই বাংলাদেশকে ডাকেনি অস্ট্রেলিয়া। এতদিন পর সুখবর দিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

আরও পড়ুন : টেক্সটাইল পণ্য আমদানিকারকরা ঝুঁকছে ভারতে

পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে দুই টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। ২০২৬ সালে অস্ট্রেলিয়া দুই টেস্ট খেলতে বাংলাদেশ আসবে। জালাল ইউনুস বলেছেন, ‘ইংল্যান্ডের সঙ্গে এখনো কথা হচ্ছে। নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি, ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে।

আশা করছি, ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবো। ২০২৭ সালে দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। ২০২৬ সালে ওরা আসবে। এছাড়া দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান সফর করার পরিকল্পনা আছে। ওয়েস্ট ইন্ডিজ তো আছেই। কিছু কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়েছে, পরে আপনারা জানতে পারবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা