আইপিএল’র পর্দা উঠছে আজ
খেলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ

আইপিএল’র পর্দা উঠছে আজ

স্পোর্টস নিউজ ডেস্ক : মুম্বায়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়েই পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৫তম আসরের।

আরও পড়ুন : আজ মহান স্বাধীনতা দিবস

শনিবার ( ২৬ মার্চ ) বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট।

নতুন দুই অধিনায়কের হাত ধরেই শুরু হচ্ছে এবারের আইপিএল। দিল্লি ক্যাপিট্যালস থেকে আসা শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল কলকাতা।

অপরদিকে তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার কাঁধে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

আরও পড়ুন : সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দেশ

জাদেজার জন্য অধিনায়কত্বের প্রথম ম্যাচটি অবশ্য সহজ হচ্ছে না। কেননা ইনজুরির কারণে তারকা পেসার দীপক হুদাকে লম্বা সময় এবং ভিসা জটিলতায় প্রথম ম্যাচে তারকা অলরাউন্ডার মইন আলিকে পাচ্ছে না চেন্নাই।

আইয়ারকেও একই সমস্যায় পড়তে হবে। অ্যালেক্স হেলসের বদলি হিসেবে নেওয়া অ্যারন ফিঞ্চ এখনই দলের সঙ্গে যোগ দিতে পারছেন না।

ফলে টপঅর্ডার নিয়ে ভিন্ন চিন্তাই করতে হবে কলকাতাকে। পাশাপাশি কিউই পেসার টিম সাউদিও থাকছেন না আজকের ম্যাচে।

আরও পড়ুন : লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে

এছাড়া মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অতীত ইতিহাসও সুখকর নয়। এই মাঠে ১১ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা। ওয়াংখেড়েতে জয়ের শতকরা হারে বাকি সব দলের চেয়েই পিছিয়ে কলকাতা।

পাশাপাশি চেন্নাইয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও বেশ পিছিয়ে দুইবারের চ্যাম্পিয়নরা। দুই দল মিলে খেলা ২৭ ম্যাচে চেন্নাইয়ের জয় ১৮টি, কলকাতা জিতেছে ৮টি, পরিত্যক্ত অন্য ম্যাচটি। গত আসরে তিনবারের দেখায় তিনবারই জিতেছে চেন্নাই।

আরও পড়ুন : র‌্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ:

রুতুরাজ গাইকদ, রবি উথাপ্পা, ডেভন কনওয়ে, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা (অধিনায়ক), শিবাম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, রাজবর্ধন হাঙ্গারেকার, ক্রিস জর্ডান/মহেশ থিকশানা ও অ্যাডাম মিলনে।

আরও পড়ুন : সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়া হবে

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:

ভেংকটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, স্যাম বিলিং (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনিল নারিন, চামিকা করুনারাত্নে, শিবাম মাভি, ভরুন চক্রবর্তী ও উমেশ যাদব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা