মাশরাফি বিন মর্তুজা (ফাইল)
খেলা

ভালো লাগা থেকে খেলছি

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দল এখন আর তার ফোকাসে নেই। তাই এখন যতদিন সম্ভব ঘরোয়া ক্রিকেটটাই খেলে যেতে চান। আর জাতীয় দল ফোকাসে নেই বলেই, ভারত থেকে পিঠের সার্জারি না করিয়ে, শুধু পথ্য নিয়েই ফিরেছেন দেশে।

আরও পড়ুন: বদলে গেলো বঙ্গবন্ধু’র বায়োপিকের নাম

বৃহস্পতিবার (১৭ মার্চ ) রুপগঞ্জের দলীয় অনুশীলনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপে মাশরাফি বলেন, আমি চিকিৎসা করিয়ে এসেছি। সার্জারি করলে লম্বা সময়ের ব্যাপার। এ মুহূর্তে অ্যাডজাস্ট করে যত সময় খেলা যায়। এরপর বড় বিরতি আছে, (সীমিত ওভারের) ঘরোয়া ক্রিকেট তো নেই। এখন সার্জারি করালে হয়তো ঘরোয়া ক্রিকেট মিস হতো। এজন্য আর কি ম্যানেজ করে যতটুকু খেলা যায়।

এরই মধ্যে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে লেজেন্ডস অব রূপগঞ্জ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে তারা হেরেছে ১৪৭ রানের বিশাল ব্যবধানে। সেই ম্যাচে ছিলেন না মাশরাফি। তবে শুক্রবার দলের দ্বিতীয় ম্যাচে মাঠে ফেরার আশা তার।

দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনের পর এ বিষয়ে তিনি বলেছেন, আমাদের পরের ম্যাচ কালকে (শুক্রবার)। আশা করছি এখন পর্যন্ত (খেলবো)। বাকিটা মাঠে গিয়ে দেখা যাক।

এসময় ঘরোয়া ক্রিকেট চালিয়ে নেওয়ার পেছনে কারণ বা লক্ষ্যের কথা জানতে চাওয়া হলে মাশরাফি বলেন, আমার কোনো লক্ষ্য নেই। আমি আগেও বলেছিলাম। শুধুই ভালো লাগা থেকে খেলছি। আমার কোনো লক্ষ্য নেই।

তিনি আরও যোগ করেন, ঢাকা লিগে অসংখ্য খেলোয়াড় আছে যারা হয়তো ১০-১৫ বছর খেলছে। তাদের আর লক্ষ্য অন্যদিকে নেই। কেউ রুজি-রুটির জন্য খেলে, কেউ ভালো লাগার জন্য খেলে। খেলাটাই আনন্দ তাদের কাছে, তাই খেলে। আমার কাছে খেলাটা সবসময় উপভোগের। দেখা যাক কতদিন খেলতে পারি।

ডিপিএলের দলবদলে রুপগঞ্জে নাম লিখিয়েই ভারতে গিয়েছিলেন মাশরাফি। ধরে নেওয়া হয়েছিল, অষ্টম সার্জারি করতে হবে তার। কিন্তু সার্জারির পর মাঠে ফেরার জন্য করতে হবে লম্বা পুনর্বাসন প্রক্রিয়া। তবে জাতীয় দলে ফোকাস না থাকায় সে পথে হাটেননি তিনি।

মাশরাফি বললেন, এটি (সার্জারি) কঠিন। পিঠের সার্জারি আগে কখনও করতে হয়নি। এবার সার্জারিটা চিকিৎসক নিষেধ করেছেন। কারণ এই সার্জারিটা লম্বা সময়ের ব্যাপার। প্রায় নয় মাস লেগে যাবে ফিট হতে।

আরও পড়ুন: পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন

আমার কাছে মনে হয় না সার্জারি করে নয় মাস রিহ্যাব করে মাঠে ফেরার কোনো পয়েন্ট আছে আমার। যেহেতু জাতীয় দলের কোনো ফোকাস নেই, সার্জারি থেকে যতটা দূরে থাকা যায় আর কি।

প্রসঙ্গত, মাশরাফী বিন মোর্ত্তজা (জন্ম ৫ অক্টোবর ১৯৮৩; মাশরাফি বিন মর্তুজা নামেও পরিচিত) হলেন একজন বাংলাদেশি ক্রিকেটার ও রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট, ওয়ানডেতে ও টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন এবং বর্তমানে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। ইএসপিএন কর্তৃক পরিচালিত ‘ওয়ার্ল্ড ফেইম ১০০’ এ বিশ্বের সেরা ১০০ জন ক্রীড়াবিদের মধ্যে অন্যতম। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০টি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি ৫ম বোলার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা