পর্দা উঠেছে জমজমাট এই আসরের (ছবি: সংগৃহীত)
খেলা

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের পর্দা উঠল

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসর শুরু হয়েছে। এবারই প্রথম ১১ দল নিয়ে হচ্ছে ডিপিএল। তবে এ আসরে খেলছে না প্রাইম দোলেশ্বর।

মঙ্গলবার (১৫ মার্চ) ১১ ক্লাব নিয়ে পর্দা উঠেছে জমজমাট এই আসরের।

মিরপুরে আনুষ্ঠানিকভাবে ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ ও টাইটেল স্পন্সর ওয়ালটনের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মিলটন আহমেদ। সঙ্গে ছিলেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক হোসেন এবং রূপগঞ্জ টাইগার্সের অধিনায়ক মার্শাল আইয়ুব। এসময় তারা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আসরের প্রথম দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড টস হেরে ব্যাটিং করছে নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট লিমিটেডের বিপক্ষে।

অপরদিকে বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব টস হেরে ব্যাটিং করছে দীর্ঘ ১৩ বছর পর প্রিমিয়ার লিগে উঠে আসা সিটি ক্লাবের বিপক্ষে। এছাড়া ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ব্যাটিং করছে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে।

আরও পড়ুন: বেনজেমা তাণ্ডবে পিএসজির স্বপ্নভঙ্গ

প্রসঙ্গত, টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ডের সূচি চূড়ান্ত করেছে আয়োজক সিসিডিএম। খেলাগুলো অনুষ্ঠিত হবে মিরপুর এবং বিকেএসপির দুই মাঠে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা